চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আব্দুল হাদীর জন্মদিনে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন

৮৫-তে আব্দুল হাদী: জীবন্ত কিংবদন্তীকে ঘিরে এক চিরসবুজ আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ৩০, জুন ২০২৫
বিনোদন
A A
আব্দুল হাদী, বাংলাদেশি সাংবাদিক ও লেখক, জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গুণীশিল্পীদের স্মরণ ও উদযাপনে চ্যানেল আই বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সৈয়দ আব্দুল হাদীর ৮৫তম জন্মবার্ষিকীতেও এই চ্যানেলটি তাকে যথাযথ সম্মান ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে যাচ্ছে।

১ জুলাই কিংবদন্তী কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৪০ সালের ১ জুলাই জন্মগ্রহণ করা এই সংগীতজ্ঞ ছয় দশকেরও বেশি সময় ধরে বাংলা সংগীতজগতে নিজের অবদান রেখে চলেছেন। গানে গানে যিনি বাঙালির হৃদয়ে গেঁথে আছেন, সেই শিল্পীর জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার।

জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন “গান দিয়ে শুরু”–এর বিশেষ পর্বটি আজ সরাসরি সম্প্রচারিত হবে সকাল ৭টার সংবাদের পরপর।

এই আয়োজনে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া কালজয়ী জনপ্রিয় গানগুলো নতুনভাবে পরিবেশন করবেন এ প্রজন্মের সংগীতশিল্পী মহারাজা, আলাউদ্দিন এবং শানু। সেই সঙ্গে প্রচারিত হবে শিল্পীর জীবন ও কর্মভিত্তিক একটি প্রামাণ্য তথ্যচিত্র এবং বিভিন্ন গুণগ্রাহীদের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা।

সৈয়দ আব্দুল হাদীর জন্ম ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। দেশভাগের পর তার পরিবার বাংলাদেশে চলে আসে। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ঝোঁক থাকলেও, পেশাগত সংগীতজীবনের শুরু ষাটের দশকে। রেডিও ও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি অল্প সময়েই শ্রোতাদের মন জয় করেন।

তাঁর কণ্ঠে গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’, ‘চেনা চেনা লাগে আজ’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে’, কিংবা ‘আছেন আমার মোক্তার, আছেন আমার বারিস্টার’—এমন অসংখ্য গান আজও বাঙালির হৃদয়ে বেঁচে আছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদকসহ বহু সম্মাননা পেয়েছেন তিনি।

চ্যানেল আই অনলাইন এর বিশেষ অনুষ্ঠান, আব্দুল হাদীর জন্মদিন উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া কালজয়ী জনপ্রিয় গানগুলো নতুনভাবে পরিবেশন করবেন মহারাজা, আলাউদ্দিন এবং শানু
Reneta

নতুন গান গাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তী সৈয়দ আবদুল হাদী। কিন্তু চ্যানেল আই কর্তৃপক্ষ গেল দুই বছরেরও অধিক সময় ধরে চেষ্টা করছিলেন সৈয়দ আবদুল হাদীকে দিয়ে নতুন গান করানোর জন্য। গেল ঈদুল ফিতরে সৈয়দ আবদুল হাদী দর্শক শ্রোতাদের জন্য নতুন চারটি গানে কণ্ঠ দেন।

চ্যানেল আইয়ে প্রচারিত ‘জীবনের গান’ অনুষ্ঠানটিতে দীর্ঘদিন পর দর্শক শ্রোতারা গাইতে দেখেন আব্দুল হাদীকে। যে অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জীবন্ত কিংবদন্তী গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সবগুলো গানের সংগীতায়োজন করেন বিনোদ রায়। আর গানগুলো ভিডিও আকারে চ্যানেল আইতে প্রচারের জন্য ভিডিও নির্দেশনায় ছিলেন আজম বাবু।

নতুন এই চারটি গান নিয়ে সৈয়দ আবদুল হাদী তখন বলেছিলেন,“আমিতো আসলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে আর নতুন গান করব না। কিন্তু সাগর, জিয়া আর বাবু আমাকে অনেকটাই জোর করেই গাওয়ালো। সত্যি বলতে কী তাদের অবশ্য আমার প্রতি ভীষণ আন্তরিকতার কারণেই আমি তাদের না করতে পারিনি। ওরা আমাকে এত ভালোবাসে, শ্রদ্ধা করে কেমন করেই বা না করি। তাছাড়া মোহাম্মদ রফিকউজ্জামানের সঙ্গে আমার ষাট বছরের বন্ধুত্ব। কিছুদিন আগেই তার পাঠানো একটি গান আমার মনে লাগল। যেহেতু আমরা সমবয়সীও বটে। জীবনের ব্যাপারে আমাদের আবেগ অনুভূতি বলা যায় একই রকম। সে কারণে ইচ্ছে হলো গানটা গাই।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কালজয়ী গানগানগান দিয়ে শুরুচ্যানেল আইতথ্যচিত্রলিড বিনোদনসংগীতসিনেমার গানসৈয়দ আব্দুল হাদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট

আগস্ট ১, ২০২৬

দামিয়েত্তা বন্দরে হামলায় ইরানকে দায়ী করার দাবি নাকচ করল মিশর

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এল নিনোর প্রভাবে বাড়তে পারে বৈশ্বিক তাপমাত্রা, জাতিসংঘের সতর্কবার্তা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আগস্ট ১, ২০২৬

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT