চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুব্রতর গোলে কোয়ার্টার ফাইনালে চ্যানেল আই

কুল-বিএসজেএ মিডিয়া কাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২৯, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত কুল-বিএসজেএ মিডিয়া কাপে কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যানেল আই। শেষ ষোলোর খেলায় দৈনিক সমকালের বিপক্ষে নেমে ১-০ গোলে জিতেছে মিডিয়াপাড়ার জায়ান্ট দলটি। ম্যাচের একমাত্র গোলটি করেছেন সুব্রত গাইন।

কোয়ার্টার ফাইনালে ঢাকা ট্রিবিউনের মুখোমুখি হবে চ্যানেল আই। শেষ ষোলোর লড়াইয়ে ডেইলি স্টারকে হারিয়ে শেষ আটে খেলা নিশ্চিত করেছে তারা। ১-১ গোলে সমতায় নির্ধারিত সময় শেষের পর টাইব্রেকারে ডেইলি স্টারকে ৩-২ গোলে হারায় দলটি।

পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন চ্যানেল আইয়ের আবদুল্লাহ আল নওফেল হাদি। তার অ্যাসিস্টে ম্যাচের একমাত্র গোলটি করেন সুব্রত। জয়ে আসরে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখল চ্যানেল আই।

পল্টনের আউটার স্টেডিয়াম মাঠে খেলতে নেমে প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। প্রথমার্ধে চ্যানেল আইয়ের দুটি শট বারে লাগলে গোলবঞ্চিত হয় তরিকুল ইসলাম মাসুমের দল। তবে দ্বিতীয়ার্ধে ভুল করেননি মিলন-তপনরা। সমকালকে ১-০ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন তারা।

গ্রুপপর্বে নকআউট খেলার প্রথমদিনে দৈনিক ইত্তেফাককে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল ঐতিহ্যবাহী চ্যানেলটি। রাহুল রায়ের অ্যাস্টিস্টে গোল দুটি করেছিলেন স্ট্রাইকার মিলন মল্লিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইবিএসজেএমাসুমমিলনলিড স্পোর্টসসমকালসুব্রতহাদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আর্জেন্টিনা-মিশর রেফারিং বিতর্ক: যে ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT