সময়ের সাথে এগিয়ে চলা অনলাইন সাংবাদিকতার অগ্রদূত চ্যানেল আই অনলাইন। ২০১৫ সালে যাত্রা শুরু করা চ্যানেল আই অনলাইন পা রাখল একাদশ বর্ষে। এই দীর্ঘ পথচলায় চ্যানেল আই অনলাইন প্রমাণ করেছে, অনলাইন সংবাদ শুধু দ্রুত নয়, হতে পারে নির্ভরযোগ্য ও বহুমাত্রিক। প্রতিদিনের ঘটনাবলি থেকে শুরু করে জাতীয় সংকট ও আন্তর্জাতিক ইস্যুতে চ্যানেল আই অনলাইন সব সময় পাঠকের পাশে থেকেছে নির্ভরতার প্রতীক হয়ে।






