ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত বিকাশের এই সময়ে ১১ পেরিয়ে ১২ বছরে পা রাখলো চ্যানেল আই অনলাইন। এ উপলক্ষে আয়োজিত “জার্নালিজম ইন দ্য অ্যালগরিদমিক এইজ” শীর্ষক আলোচনায় উঠে আসে সাংবাদিকতার চ্যালেঞ্জ-সম্ভাবনা, ভুয়া খবর প্রতিরোধে কার্যকর কৌশল, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের বিষয়গুলো। দ্রুততার সঙ্গে নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।







