চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশের মেয়েরা যে খেলতে পারে, সেটাই করে দেখিয়েছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের মেয়েরা ফুটবল খেলছে, খেলাধুলায় এগিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে এসেছে বাংলাদেশ। কাঠমান্ডুতে শিরোপামঞ্চে স্বাগতিক নেপালকে ২-১ ব্যবধানে হারায় লাল-সবুজের দল। টানা দুবার জয়ী অধিনায়ক সাবিনা খাতুন বললেন, বাংলাদেশের মেয়েরা যে যে খেলতে পারে, সেটাই করে দেখিয়েছেন নেপালে।

মঙ্গলবার সাফজয়ীদের নিয়ে আয়োজিত চ্যানেল আই’র বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে এমন বলেন সাবিনা। বলেছেন, ‘দল হয়ে বাংলাদেশের মেয়েরা খেলতে পারে, ফুটবল খেলতে পারে এবং দেখার মতো খেলতে পারে, সেটাই আমরা করে দেখিয়েছি।’

ফাইনালে বাংলাদেশের প্রথম গোলটা এসেছিল মনিকার পা থেকে। সেই গোলের পর ক্যারিয়ারে প্রথমবার নাকি সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সাবিনা। বললেন, ‘আমি ব্যক্তিগতভাবে ম্যাচে খুব একটা আবেগপ্রবণ হই না। তখন হয়েছি, যখন মনিকা গোলটা করেছে। ওটা হচ্ছে আমার ক্যারিয়ারে প্রথমবার যেকোনো গোলে এতটা আবেগপ্রবণ হয়েছি।’

Banglabid

প্রথমার্ধেই নেপাল সমতায় ফেরে। পরে অবশ্য ঋতুপর্ণা বাংলাদেশের জয়সূচক গোলটা করেন। সেসময় মাঠের অবস্থা নিয়ে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘মাথায় ছিল, খেলায় যেকোনো কিছু ঘটতে পারে। এটা আসলে খেলারই অংশ।’

‘লিটু স্যার, আমাদের কোচরা যারা ছিলেন- ওনারা সবসময়ই বলেন খেলায় যেকোনো সময়ে গোল হতে পারে। আমরা খেলোয়াড়রা যারা মাঠে নামি সবসময়ই বলি, খেলার দশ সেকেন্ডে গোল হতে পারে, নব্বই মিনিটের বেশি সময়ে গোল হতে পারে, হাফটাইম শেষ হওয়ার দশ সেকেন্ড আগে গোল হতে পারে। ফ্যাক্ট হচ্ছে, আমরা যাতে ওই জায়গাটা থেকে সরে না যাই। আমাদের এটাই ছিল যে, যেকোনো কিছু হোক আমরা আত্মবিশ্বাসী ছিলাম স্কোর হয়তো আমরা বের করতে পারবো। ফাইনালি তো দেখেছেনই, ঋতুপর্ণার গোলটাতে আমাদের জয়টা এসেছে। সবকিছু মিলিয়ে এটাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনন্দনচ্যানেল আইমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টসসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT