চ্যানেল আইয়ের ঠাকুরগাও জেলা প্রতিনিধি এটিএম সামসুজ্জোহা’র বাড়িতে ব্যাপক হামলা, ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সন্ত্রাসীদের ভয়ে পরিবারসহ সাংবাদিক জোহা নিরাপদে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) এ ঘটনা ঘটে।
জানা যায়, মূল ফটক তালা ভেঙে দুর্বৃত্তরা ভিতরে ঢুকে আসবাবপত্র, অন্যান্য মালামাল, টিভি এসি, সিসিটিভি, রেফ্রিজারেটসহ বিভিন্ন মালামাল ব্যাপক ভাঙচুর করে। নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, ডেক্সটপ, ক্যামেরাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুৎ ও ওয়াইফাই কানেকশন বিচ্ছিন্ন করে দেয়।
কী কারণে এই হামলা তা জানা যায়নি।







