চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসজেএ মিডিয়া কাপের ফাইনালে চ্যানেল আই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ‘মিডিয়া কাপ ক্রিকেট-২০২৪ পাওয়ার্ড বাই বসুন্ধরা কিংস’য়ের ফাইনালে উঠেছে চ্যানেল আই। সেমিফাইনালে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে পৌঁছায় দলটি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মিলন মল্লিক।

ফাইনালে চ্যানেল আইয়ের প্রতিপক্ষ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে হারিয়ে আসা টি-স্পোর্টস। দলটিকে ৩৩ রানে হারিয়ে ফাইনালে উঠেছে টি-স্পোর্টস। শুক্রবার সকাল ১০টায় একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার পল্টন আউটার স্টেডিয়াম মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে চ্যানেল আই। নির্ধারিত ৬ ওভারে সজীব ডন, মিলন মল্লিক ও নিলাদ্রি শেখরের ঝড়ো ইনিংসে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ১২০ রান তোলে।

জবাব দিতে নেমে ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৪ রান তোলে ইন্ডিপেনডেন্ট। ৩৬ রানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে চ্যানেল আই। ম্যাচসেরা মিলন ৩৩ রানে অপরাজিত থাকেন। এছাড়া সজীব ৩১ ও নিলাদ্রি ২৭ রানে অপরাজিত থাকেন।

বল হাতেও চমক দেখান মিলন, নেন ২ উইকেট। এছাড়া সজীব ও রাহুল রায় নেন একটি করে উইকেট।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে চ্যানেল আই ২৮ রানে বাংলানিউজকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। পরে ৩৩ রানে কালের কণ্ঠকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যায় দলটি। কোয়ার্টার ফাইনালে এটিএন বাংলাকে ৫ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় চ্যানেল আই’য়ের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্ডিপেনডেন্টচ্যানেল আইটি স্পোর্টসফাইনালবিএসজেএমিলনলিড স্পোর্টসসজীব
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরের বিরুদ্ধে অভিযোগের তালিকায় কী আছে?

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপে এবার টর্নেডো সতর্কতার মধ্যে পড়ল ইংল্যান্ড

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দুবাইতে গ্রেপ্তার হওয়া বেনজীরকে দেশে ফেরাতে শুরু হয়েছে প্রক্রিয়া’

জুন ১৪, ২০২৬

রেকর্ডটা মেসিই ভাঙবেন, ‘স্বাগতম’ ক্লোসার

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT