প্রবাস সংবাদ

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের স্থান পরিবর্তন

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের নতুন ঠিকানা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের নতুন ঠিকানা বোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে নতুন ৩১-১০ ৩৭তম অ্যাভিনিউ, স্যুইট- ২০১ (২য় তলা) লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক-১১১০১ এই ঠিকানা স্থান পরিবর্তন পরিবর্তন করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের কনস্যুলেট অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, নতুন ঠিকানাটি বর্তমান ঠিকানার খুবই সন্নিকটবর্তী। আগামী ১ অক্টোবর নতুন ভবনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তার কর্মকর্তা-কর্মচারীসহ লজিস্টিক, সেবা প্রদান সংক্রান্ত সুযোগ-সুবিধাসহ পূর্ণরূপে সক্রিয় থাকবে। বাংলাদেশ কনস্যুলেট সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য সবাইকে বাংলাদেশের কনুস্যলেট জেনারেলের ওয়েবপেজ http://www.bdcgny.org ও ফেসবুক একাউন্ট (Consulate General of Bangladesh, New York) ফলো করতে আন্তরিকভাবে অনুরোধ করা হলো।

 

বিষয়:নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…