বিনোদন

গর্জাল, কিন্তু বর্ষাল না ‘চান্দু চ্যাম্পিয়ন’!

বক্সিং খেলোয়াড় জয় উদযাপন করছে, গ্ল্যামারাস পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বক্সার তার জয় উদযাপন করছে, আলো ঝলমলে পরিবেশে, শক্তি ও আত্মবিশ্বাসের প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘চান্দু চ্যাম্পিয়ন’ এক খেলোয়াড়ের হার না মানার গল্প। আর এই গল্পের ঘটনা বাস্তব, যা সিনেমার পর্দায় তুলে ধরেছেন পরিচালক কবীর খান। মূল চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রথম দিন কেমন ব্যবসা করলো এই ছবি?

কার্তিকের অভিনয় প্রশংসা পেলেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। প্রথম দিনে বক্স অফিসে আয় করেছে ৪.৭৫ কোটি রুপি।

এবছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ছিল কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’। হলে মুক্তি পাওয়ার আগেই ছবিটিকে নিয়ে চলেছে উন্মাদনা।

গত রবিবার থেকে শুরু হয়েছে ছবির অগ্রিম টিকেট বিক্রি। বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন ডাবল-ডিজিট ওপেনিং হবে ছবিটির। কিন্তু মুক্তির প্রথম দিন হতাশ করেছে ছবিটি।

মহারাষ্ট্রের বাসিন্দা ভারতের প্রথম প্যারালিম্পিক গোল্ড মেডেলিস্ট মুরলিকান্ত পেটকারের জীবনের উপর তৈরি হয়েছে এই ছবি।

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ কার্তিক ছাড়াও রয়েছেন ভুবন আরোরা, যশপাল শর্মা, বিজয় রাজ, অনিরুদ্ধ দাভে, পলক লালওয়ানি প্রমুখ।

বিষয়:কার্তিক আরিয়ান চান্দু চ্যাম্পিয়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…