আদালত

সেলিম খানকে বালু তোলার অনুমতি দেওয়া রায় বাতিল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে সুন্দর উদ্যান ও ফুলের বাগান, শান্তিপূর্ণ পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেঘনার ডুবোচর থেকে চাঁদপুরের ইউপি চেয়ারম্যান মো. সেলিম খানকে বালু তোলার অনুমতি দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। আর সেলিম খানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

বিষয়:চাঁদপুর সেলিম খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…