অন্যান্য

ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফল উৎসব

চাঁদপুর সাংবাদিক ফোরামের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফল উৎসব. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর সাংবাদিক ফোরামের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফল উৎসবের ছবি, যেখানে শিক্ষার্থীরা পুরস্কার গ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) বিকালে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে এর আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বলেন, আমরা আমাদের সন্তানদের মুক্তিযোদ্ধা ও জীবনযোদ্ধাদের গল্প শোনাতে চাই। অভিভাবকদের দায়িত্ব সন্তানদের আদর্শের শিক্ষা দেওয়া এবং বাঙালি সংস্কৃতির কথা জানানো। চাঁদপুর সাংবাদিক ফোরামের এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে এবং উৎসাহিত হবে।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেন, সাংবাদিকরা সবসময় জাতির সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় সম্পদ ও চাঁদপুরের ঐতিহ্য ইলিশ মাছ রক্ষায় সাংবাদিকদের লেখা ছিল চোখে পড়ার মতো। সাংবাদিকরা সোচ্চার হওয়ায় চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়েছে। শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের উৎসাহমূলক আয়োজন করার জন্য ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

ফোরামের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, রেজাউল করিম রেজা প্রমুখ।

এসময় বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন সরকার, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মাজহারুল হক মান্না সহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জনকল্যাণ সম্পাদক শামসুজ্জামান নাঈম, প্রচার-প্রকাশনা সম্পাদক কাজী ফয়সাল, দপ্তর সম্পাদক মহসিন হোসেন, নির্বাহী সদস্য গাজী আহমেদ উল্লাহ, তোফাজ্জল হোসেন কামাল,রেজাউল করিম রেজা, সাঈদ আল হাসান শিমুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…