চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরীকে আরো এক্সপ্লোর করা উচিত নির্মাতাদের’

বললেন অভিনেতা চঞ্চল চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

প্রথমবারের মতো একসঙ্গে চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে সিনেমা করতে যাচ্ছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী ও চিত্রনায়িকা পরীমনি। ‘বাড়ির নাম শাহানা’ খ্যাত পরিচালক লিসা গাজীর পরিচালনায় নতুন সিনেমাতে দেখা যাবে তাদের।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্প অবলম্বনে নির্মিতব্য সিনেমাটি হবে একেবারে আধুনিক প্রেক্ষাপটে। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিতেই সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি চার তারকা হোটেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।

যেখানে নির্মাতা লিসা গাজী পরিচয় করিয়ে দেন তার সিনেমার শিল্পী ও কলাকুশলীদের। এমন সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পরীমনি। এদিন উপস্থিত থেকে এই নায়িকা বলেন, ‘নাচানাচি করলেই তো হয় না, দিন শেষে বেঁচে থাকার মতো একটা কাজ চাই, জায়গা চাই। সেক্ষেত্রে চরিত্রটা গুরুত্বপূর্ণ। আমি মুখিয়ে ছিলাম কবে রবীন্দ্রনাথের একটি চরিত্রে অভিনয় করবো। আমার জীবনের এরকম একটা আকাঙ্ক্ষা ছিলো, সেটা এই সিনেমার মধ্য দিয়ে পূরণ হতে যাচ্ছে।”

এসময় পরীর সঙ্গে প্রথম জুটিবদ্ধ হওয়া সিনেমাতে কেমন ক্যামেস্ট্রি হতে পারে- এমন প্রশ্নে চঞ্চল বলেন,“পরীর যতো কাজ দেখেছি, তারমধ্যে গিয়াস উদ্দিন সেলিমের দুটি সিনেমায় (স্বপ্নজাল ও গুণীন) পরীর অভিনয় আমার সবচাইতে ভালো লেগেছে। আমার মনে হয়, পর্দায় পরীর যে অ্যাপেয়ারেন্স- দর্শকতো প্রথমেই ওর চেহারাতেই মুগ্ধ হয়ে যায়। সেই সাথে ওর যে অভিনয় দক্ষতা আছে, আমার মনে হয় যে ওকে নিয়ে আরো অনেক ভালো ভালো কাজ নির্মাতাদের করা উচিত। পরীকে আরো এক্সপ্লোর করা উচিত। পরী সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত।”

নির্মাতা জানান, অক্টোবর নভেম্বরের মধ্যে চঞ্চল-পরীকে নিয়ে সিনেমার শুটিং শুরু করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীপরীমনিপ্রযোজকরবী ঠাকুররবীন্দ্রনাথ ঠাকুরলিড বিনোদনলিসা গাজীশাস্তিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT