চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসিমুখে বাবু, আবেগঘন পোস্টে চঞ্চল—‘আপনি একজনই!’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৬
বিনোদন
A A

চলচ্চিত্র ও নাটকের গুণী অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু-র শারীরিক অবস্থার উন্নতির খবর জানালেন সহকর্মী অভিনেতা চঞ্চল চৌধুরী। বুধবার (২৫ মার্চ) দুপুরে সপরিবারে তাকে দেখতে গিয়ে এক আবেগঘন মুহূর্তের কথা সামাজিক মাধ্যমে শেয়ার করেন চঞ্চল।

নিজের পোস্টে চঞ্চল জানান, এবারের ঈদের সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল বাবু ভাইকে দেখতে যাওয়া। সম্প্রতি জটিল ওপেন হার্ট সার্জারির পর প্রিয় এই অভিনেতাকে হাসিমুখে দেখতে পারা তার জন্য ছিল বড় স্বস্তির বিষয়।

তিনি লেখেন, “অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এরকম হাসিমুখে দেখবো—এটাই ছিল সৃষ্টিকর্তার কাছে বিনীত প্রার্থনা।” একইসঙ্গে তিনি জানান, ফজলুর রহমান বাবু এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং খুব শিগগিরই আবার ক্যামেরার সামনে ফিরবেন বলে আশা করছেন।

Banglabid

চঞ্চল তার পোস্টে প্রিয় সহকর্মীর প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “অনেক শুভ কামনা বাবু ভাই। আপনি একজনই!”

এর আগে জানা যায়, ১৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে ফজলুর রহমান বাবুকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এনজিওগ্রামে তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে এবং ১৯ ফেব্রুয়ারি সফলভাবে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। এরপর থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।

দেশের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে অভিনয় ও সংগীতচর্চার মাধ্যমে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন ফজলুর রহমান বাবু। তার দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার খবরে স্বস্তি প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্তরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়চঞ্চল চৌধুরীনাটকফজলুর রহমান বাবুবাবুলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পরাণ’-এর ইতিহাসের দিকেই যাচ্ছে ‘প্রেশার কুকার’!

পরবর্তী

নতুন ‘হ্যারি পটার’ সিরিজের এক ঝলক!

পরবর্তী

নতুন ‘হ্যারি পটার’ সিরিজের এক ঝলক!

তেলের দাম ১৫০ ডলারে পৌঁছালে বৈশ্বিক মন্দার আশঙ্কা: ব্ল্যাকরক প্রধান

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT