বাংলাদেশ

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বজ্রপাতের সময় আকাশে আলো ও বজ্রের দৃশ্য, বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে বজ্রপাত ও আলো সহ বৃষ্টির দৃশ্য, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে জানান, কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আগামী দুই-তিন দিন আবহাওয়ার তেমন কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বিভিন্ন গণমাধ্যমে ঝড়ের সম্ভাবনা নিয়ে প্রকাশিত সংবাদ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঝড়ের কোন সম্ভাবনা নেই। এগুলো সঠিক তথ্য নয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সন্ধ্যা ৬ টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ঢাকায় আজকের সূর্যাস্ত সন্ধ্য ৬ টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫৩ মিনিটে।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…