চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের কাছে হারের ধাক্কায় শুরু পাকিস্তানের

চ্যাম্পিয়ন্স ট্রফি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ড দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল পাকিস্তান। কিউইদের সঙ্গে দুবার মুখোমুখিতে হার দেখেছিল তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিউইদের বিপক্ষে হার এড়াতে পারল না মোহাম্মদ রিজওয়ানের দল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে আসর শুরু করেছে পাকিস্তান।

উইল ইয়ং এবং টম ল্যাথামের সেঞ্চুরিতে স্বাগতিকদের তিন শতাধিক রানের চ্যালেঞ্জ জানিয়েছিল কিউইবাহিনী। উইলিয়াম ও’রোর্ক ও মিচেল স্যান্টনারের দাপুটে বোলিংয়ে বড় পরাজয় দেখতে হয়েছে পাকিস্তানকে।

করাচিতে আসরের উদ্বোধনী ম্যাচে টসে জিতে কিউইদের আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ৩২০ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে নেমে ৪৭.২ ওভারে ২৬০ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

তিন শতাধিক রানতাড়ায় নেমে ব্যাটাদের ব্যর্থতা দেখেছে পাকিস্তান। ভিন্ন ছিলেন বাবর আজম ও খুশদিল শাহ। বাবর ৯০ বলে ৬৪ রান এবং খুশদিল ৪৯ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন। বাকিদের মধ্যে সালমান আলি আঘা ২৮ বলে ৪২ রান করেন। ফখর জামান ৪১ বলে ২৪ রান দেন।

কিউইদের হয়ে মিচেল স্যান্টনার ও উইলিয়াম ও’রোর্ক তিনটি করে উইকেট নেন।

আগে ব্যাটে নেমে কিউই টপঅর্ডারের চারের তিনজনই ফিরে যান দ্রুত। ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল ১০ রান করে দেন। ১ রান করে আউট হন কেন উইলিয়ামসন। ৭৩ রানে তিন ব্যাটার হারানোর পর টম ল্যাথামকে নিয়ে হাল ধরেন উইল ইয়ং। ১১৮ রানের জুটি গড়েন দুজনে। দলীয় ১৯১ রানে ইয়ং ফিরে গেলে জুটি ভাঙে। ১২টি চার ও এক ছক্কায় ১১৩ বলে ১০৭ রান করেন ইয়ং।

Reneta

পঞ্চম উইকেট জুটিতে গ্লেন ফিলিপসকে নিয়ে ঝড় তোলেন ল্যাথাম। ৯টি চার ও দুটি ছক্কায় ৯৫ বলে সেঞ্চুরি করেন তিনি। চারটি ছক্কা ও এক চারে ৩৪ বলে ফিফটি করেন ফিলিপস। ইনিংসের দুই বল বাকি থাকতে ফিলিপস ফিরে যান। তিনটি চার ও চারটি ছক্কায় ৩৯ বলে ৬১ রানের ইনিংস খেলেন কিউই অলরাউন্ডার। পরে মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে ইনিংস শেষ করেন ল্যাথাম। ১০টি চার ও ৩ ছক্কায় ১০৪ বলে ১১৮ রান করেন।

পাকিস্তানের হয়ে নাসিম ও হারিস রউফ দুটি করে উইকেট নেন। আবরার আহমেদ নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করাচিচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫নিউজিল্যান্ডপাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT