চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়ং-ল্যাথামের সেঞ্চুরি, পাকিস্তানকে তিন শতাধিক রানের চ্যালেঞ্জ কিউইদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দা উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে আয়োজক পাকিস্তানের বিপক্ষে লড়ছে নিউজিল্যান্ড। করাচিতে উইল ইয়ং এবং টম ল্যাথামের সেঞ্চুরিতে স্বাগতিকদের তিন শতাধিক রানের চ্যালেঞ্জ জানিয়েছে কিউইবাহিনী।

ঘরের মাঠে টসে জিতে কিউইদের আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ৩২০ রান তুলেছে নিউজিল্যান্ড।

কিউই টপঅর্ডারের চারের তিনজনই ফিরে যান দ্রুত। ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল ১০ রান করে দেন। ১ রান করে আউট হন কেন উইলিয়ামসন। ৭৩ রানে তিন ব্যাটার হারানোর পর টম ল্যাথামকে নিয়ে হাল ধরেন উইল ইয়ং। ১১৮ রানের জুটি গড়েন দুজনে। দলীয় ১৯১ রানে ইয়ং ফিরে গেলে জুটি ভাঙে। ১২টি চার ও এক ছক্কায় ১১৩ বলে ১০৭ রান করেন ইয়ং।

পঞ্চম উইকেট জুটিতে গ্লেন ফিলিপসকে নিয়ে ঝড় তোলেন ল্যাথাম। ৯টি চার ও দুটি ছক্কায় ৯৫ বলে সেঞ্চুরি করেন তিনি। চারটি ছক্কা ও এক চারে ৩৪ বলে ফিফটি করেন ফিলিপস। ইনিংসের দুই বল বাকি থাকতে ফিলিপস ফিরে যান। তিনটি চার ও চারটি ছক্কায় ৩৯ বলে ৬১ রানের ইনিংস খেলেন কিউই অলরাউন্ডার। পরে মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে ইনিংস শেষ করেন ল্যাথাম। ১০টি চার ও ৩ ছক্কায় ১০৪ বলে ১১৮ রান করেন।

পাকিস্তানের হয়ে নাসিম ও হারিস রউফ দুটি করে উইকেট নেন। আবরার আহমেদ নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করাচিচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫নিউজিল্যান্ডপাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT