ক্রিকেট

অস্ট্রেলিয়ার সামনে আফগানদের ২৭৩

ক্রিকেট ম্যাচে আফগান ক্রিকেটার ব্যাটিং করছেন, অস্ট্রেলিয়া দলের খেলোয়াড় পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগান ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে উঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে আফগানিস্তান। সেদিকুল্লাহ অটলের ৮৫ এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের ৬৭ রানের ইনিংসে অজিদের ২৭৪ রানের লক্ষ্য দিয়েছে তারা।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরেছে আফগানিস্তান। দ্বিতীয়টিতে ইংল্যান্ডকে হারিয়ে ২ পয়েন্ট নিয়ে সেমির দৌড়ে টিকে আছে তারা। অন্যদিকে অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায়। দ্বিতীয় ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে বৃষ্টিতে ভেস্তে যায়। অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা ১ পয়েন্ট করে পায়। দুদলেরই পয়েন্ট সংখ্যা তিন। ফলে সেমির দৌড়ে টিকে থাকতে আফগানদের জয়ের বিকল্প নেই অজিদের বিপক্ষে।

লাহোরে বাঁচা মরার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রানে থামে তারা।

আফগান ব্যাটারদের মধ্যে অটল দারুণ করেছেন। ছয়টি চার ও তিনটি ছক্কায় ৯৫ বলে ৮৫ রান করেন এই ব্যাটার। ওমরজাই একটি চার ও পাঁচ ছক্কায় ৬৩ বলে ৬৭ রান করেন। বাকিদের মধ্যে ইব্রাহিম জাদরান ২৮ বলে ২২ রান, হাশমতউল্লাহ শাহিদী ৪৯ বলে ২০ এবং রশিদ খান ১৭ বলে ১৯ রান করেন।

অস্ট্রেলিয়া বোলারদের মধ্যে বেন ডারউইস তিনটি উইকেট নেন। স্পেন্সার জনসন এবং অ্যাডাম জাম্পা নেন দুটি করে উইকেট।

বিষয়:অটল অস্ট্রেলিয়া আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ লাহোর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…