চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগের ড্র: কবে, কোথায়, কখন, কোন নিয়মে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
প্যারিস সেন্ট জার্মেই চ্যাম্পিয়ন্স লিগ জয় উদযাপন করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন কাঠামোতে ৩৬ দলের অংশগ্রহণে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ গড়িয়েছে গত মৌসুমে। আগামী সেপ্টেম্বর থেকে একই কাঠামোতে গড়াবে এবারের আসরও। বাছাইয়ের প্লে-অফ পর্ব শেষ হবে রাতে। বৃহস্পতিবার হবে লিগপর্বের ড্র।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টায় ফ্রান্সের মোনাকোয় ড্র অনুষ্ঠিত হবে। গত আসরের মতো এবারও প্রথম রাউন্ডে কোন গ্রুপ থাকছে না। লিগপর্বে হবে খেলা, পয়েন্ট তালিকা হবে একটি।

প্রথমপর্বে দ্বৈবচয়ন পদ্ধতিতে প্রতিপক্ষ হয়ে প্রতিটি দল আটটি দলের বিপক্ষে খেলবে। চারটি পটে ভাগ হওয়া দলগুলো চারটি করে ম্যাচ ঘরের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে খেলবে।

Banglabid

প্রথমপর্বে খেলা দলগুলোর মধ্যে পয়েন্ট তালিকার সেরা আটটি দল সরাসরি শেষ ষোলোয় খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি আট দল আসবে প্লে-অফের মাধ্যমে। নবম থেকে ২৪ পর্যন্ত দলগুলোর মধ্যে প্লে-অফ থেকে শেষ ষোলোর বাকি আটটি দল নির্ধারিত হবে। পয়েন্টে তলানির বাকি দলগুলো বাদ পড়ে যাবে। আগের মতোই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল হবে।

উয়েফার কো-এফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রথম পর্বের ড্রয়ের জন্য চারটি পটে ভাগ করা হবে দলগুলোকে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি থাকবে এক নম্বর পাত্রে।

ড্রয়ে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে। এরপর সফটওয়্যার জানিয়ে দেবে কোন আটটি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব। কোন দলের সঙ্গে ‘হোম’ ও কোন দলের সঙ্গে ‘অ্যাওয়ে’ ম্যাচ খেলবে, সেটিও নির্ধারণ করবে সেই সফটওয়্যার। এভাবে প্রথম পটের নয়টি দলের প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। এরপর দ্বিতীয় পটের দলগুলোর নিজেদের পটের ও নিচের পটের প্রতিপক্ষ নির্ধারিত হবে। এরপর তৃতীয় পটের দলগুলো নিজেদের পটের ও নিচের পট থেকে প্রতিপক্ষ পাবে। সবশেষে চতুর্থ পটের দলগুলোর নিজেদের পটের প্রতিপক্ষ পাবে।

Reneta

প্রতিটি পটের দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে। একই দেশের ক্লাবগুলো পরস্পরের বিপক্ষে খেলবে না। এমনকি একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে।

ঘরোয়া লিগে পারফরম্যান্সের ভিত্তিতে লিগপর্বে সরাসরি সুযোগ পেয়েছে ২৮টি দল। টটেনহ্যাম হটস্পার গত মৌসুমে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হওয়ায় এবার সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে। অন্য সাতটি দল আসছে বাছাইপর্ব থেকে। মঙ্গলবার রাতে বাছাইপর্বের প্লে-অফ থেকে তিনটি দল পেয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট। সর্বশেষ চারটি দল নির্ধারিত হবে রাতে চারটি প্লে-অফ ম্যাচ শেষে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুরে নির্ধারিত হবে কোন ক্লাব কোন পাত্রে থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফাচ্যাম্পিয়ন্স লিগমোনাকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রূপসা জোন ফাইনালে খুলনা-সাতক্ষীরা, ঝিনাইদহ-নড়াইল

পরবর্তী

শিক্ষার্থীদের সাথে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত: ফাওজুল কবির

পরবর্তী
ফাওজুল কবিরের সাথে শিক্ষার্থীদের ঘটনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের সাথে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত: ফাওজুল কবির

শিক্ষার্থী-জনতা শেখ হাসিনার নিপীড়ন-নৃশংসতার প্রতিবাদে জেগে উঠেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার নিপীড়ন-নৃশংসতার প্রতিবাদে জেগে উঠেছিল শিক্ষার্থী-জনতা: তথ্য উপদেষ্টা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT