চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদের প্রতিযোগিতা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ন ১২, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে সতর্কবার্তা দিয়েছেন রিয়াল মাদ্রিদের সেন্ট্রাল মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। উরুগুয়ে তারকা বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদের প্রতিযোগিতা।’

ইউরোপসেরার মঞ্চে রিয়ালের প্রভাব সম্পর্কে ভালভার্দের সোজা কথা, ‘চ্যাম্পিয়ন্স লিগে খেলার একটি বিশেষত্ব রয়েছে, কারণ এটি রিয়াল মাদ্রিদেরই প্রতিযোগিতা। এখানকার ম্যাচ সবসময় অন্য ম্যাচ থেকে আলাদা। এটি এমন একটি প্রতিযোগিতা, যা ইউরোপে খেলা প্রতিটি ক্লাবের খেলোয়াড়রা জয়ের স্বপ্ন দেখে।’

‘আপনার দল সেই ট্রফি জিতছে এরচেয়ে সুন্দর বিষয় আরকিছু নেই, সমর্থকরা এটা নিঃসন্দেহে বিশ্বাস করে। কারণ এটা ক্লাব পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাদ্রিদ আমাদের এটা শিখিয়েছে শেষ না হওয়া পর্যন্ত হারতে নেই, সুতরাং এখনও ৯০ মিনিট বাকি আছে।’ ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচ সম্পর্কে বলেছেন ভালভার্দে।

চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে সেমির প্রথম লেগে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি জয় ও গোল ব্যবধানে এগিয়ে ছিল। দ্বিতীয় লেগে বার্নাব্যুতে পিছিয়ে গিয়েও শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এবার বার্নাব্যুতে প্রথম লেগ ১-১ সমতায় শেষ হয়েছে। ইতিহাদে দ্বিতীয় লেগের আগে তাই ভালভার্দের এমন হুঙ্কার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিইতিহাদউরুগুয়েচ্যাম্পিয়ন্স লিগবার্নাব্যুভালভার্দেম্যানচেস্টার সিটিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে আদিবাসী কবরস্থানে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, মন্দির ভাঙচুরের অভিযোগ

এপ্রিল ১৯, ২০২৬

মেসিকে ‘বিশ্বসেরা কোচ’ বললেন মিয়ামির নতুন কোচ

এপ্রিল ১৯, ২০২৬

নিরাপত্তা শঙ্কায় ইসলামাবাদে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বরগুনায় ৩৬ হাজার লিটার ভোজ্যতেল মজুত, ২ ব্যবসায়ীকে জরিমানা

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT