চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ গোল করা এমবাপের প্রশংসায় মেতেছেন রিয়াল কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে পঞ্চম ম্যাচে চতুর্থ জয় তুলেছে রিয়াল মাদ্রিদ। অলিম্পিয়াকোসের মাঠে জয়ের রাতে ইতিহাস গড়েছেন ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে। ইউরোপসেরার মঞ্চে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করেছেন। এদিন ৪ গোল করা এমবাপের পারফরম্যান্সের প্রশংসায় মেতেছেন স্প্যানিয়ার্ড কোচ জাভি আলোনসো।

স্প্যানিশ জায়ান্টরা অলিম্পিয়াকোসের মাঠে এমবাপের হ্যাটট্রিকের রাতে ৪-৩ গোলে জয় নিয়ে ফিরেছে। পরে জাভি বলেছেন, ‘ক্লাবের ইতিহাসের সঙ্গে এমবাপের নাম জড়ালেই ভিন্ন অনুভূতি জাগায়। আমি তার জন্য খুশি। এমবাপেকে শুধু তার গোলের জন্য নয়, অন্য অনেককিছুর জন্যই প্রাধান্য দিচ্ছি। দলে তার প্রভাব অনেক।’

‘বিশেষ করে তার নেতৃত্বের প্রশংসার করতে হয়। ম্যাচের আগে দলের সব সতীর্থের সাথে যেভাবে কথা বলেন। সেক্ষেত্রে দলের বাকি সবাই তাকে সাহায্য করতে উম্মুখ হয়। তিনি দলকে অনেক সাহায্য করেন। অবশ্যই প্রশংসার দাবীদার।’

অলিম্পিয়াকোসের বিপক্ষে ফ্রেঞ্চ তারকার হ্যাটট্রিকে সময় লেগেছে ৬ মিনিট ৪২ সেকেন্ড। চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় দ্রুততম। দ্রুততম হ্যাটট্রিকের মালিক লিভারপুলের মোহাম্মেদ সালাহ। ৬ মিনিট ১৩ সেকেন্ডে রেঞ্জার্সের বিপক্ষে ২০২২ সালে রেকর্ড গড়েছিলেন মিশরীয় তারকা।

চলতি মৌসুমে প্রতিযোগিতাটিতে রিয়াল জার্সিতে এমবাপে দুটি হ্যাটট্রিক করলেন। সান্তিয়াগো বার্নাব্যুতে স্বদেশী ক্লাব মার্সশেইয়ের বিপক্ষে জোড়া গোলে শুরু করেন আসর। দ্বিতীয় ম্যাচে কাইরাত আলমাতির বিপক্ষে করেন হ্যাটট্রিক। পরের দুই ম্যাচে গোলের দেখা না পাওয়া তারকা এবার করলেন চার গোল।

চ্যাম্পিয়ন্স লিগে এবার পাঁচ ম্যাচে ৯ গোল হল এমবাপের। লা লিগায় ১৩ ম্যাচে মৌসুমে ১৩ গোল করেছেন। রিয়ালের হয়ে নাম লেখানোর পর গত মৌসুমে ৫৫ ম্যাচে ৪৪ গোল করে জিতেছিলেন ইউরোপিয়ান গোল্ডেন বুট। রিয়ালের হয়ে তার ঝুলিতে আছে ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ শিরোপা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিয়াকোসএমবাপেজাভি আলোন্সোরিয়াল মাদ্রিদলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

জুন ২১, ২০২৬

‘মামুনুল হককে নিয়ে সংসদে মন্তব্য অনভিপ্রেত, বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে’

জুন ২১, ২০২৬

আবারও বাজে ব্যাটিং বাংলাদেশের, হোয়াইটওয়াশের মুখে

জুন ২১, ২০২৬

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

জুন ২১, ২০২৬

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT