চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সপ্তাহ তিনেক আগে বেনফিকার কাছে হেরেই সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের। খেলতে হচ্ছে প্লে-অফ। নকআউট পর্বের ম্যাচে আবারও লস ব্ল্যাঙ্কোসদের সামনে প্রতিপক্ষ বেনফিকা। এবার অবশ্য জয় নিয়েই ফিরেছে তারা। 

দ্য লুজ স্টেডিয়ামে মঙ্গলবার প্লে-অফের প্রথম লেগে ১-০তে জিতেছে আলভারো আরবেলোয়ার দল। রিয়ালের মতো জয় পেয়েছে পিএসজিও। বর্তমান চ্যাম্পিয়নরা মোনাকোকে হারিয়েছে ৩-২ গোলে।

Banglabid

রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। তবে ম্যাচ ছাপিয়ে এদিন আলোচনায় বর্ণবাদ-সংক্রান্ত অভিযোগ, যার জেরে দ্বিতীয়ার্ধে ১১ মিনিট খেলা বন্ধ ছিল। শেষ দিকে বহিষ্কার হন বেনফিকা কোচ জোসে মরিনহো।

ম্যাচের প্রথমার্ধে দুদলই সতর্ক ফুটবল খেলায় মনোযোগী ছিল। মাঝমাঠে দখলদারিত্বের লড়াই চললেও বড় সুযোগ তৈরি হয়নি। বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ব্রাজিলীয় তারকা ভিনিসিয়াস। ৫০ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে বল পান কাইলিয়ান এমবাপে। ডান দিক দিয়ে উঠে আসা এমবাপে বাম পাশে ফাঁকা জায়গায় থাকা ভিনিসিয়াসকে পাস দেন। বল নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে কেটে এসে ডান পায়ের বাঁকানো শটে দূরের কোণে বল জড়ান তিনি। বেনফিকা গোলরক্ষকের নাগালের বাইরে থাকা নিখুঁত শটে এগিয়ে যায় রিয়াল।

গোল উদ্‌যাপনের সময় বেনফিকার তরুণ ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেসতিয়ান্নির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান ভিনিসিয়াস। অভিযোগ ওঠে, এ সময় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের উদ্দেশে বর্ণবাদী আচরণ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ম্যাচ রেফারি ফ্রানকইস লেতেজিয়ার ফিফার অ্যান্টি-রেসিজম প্রোটোকল চালু করেন।

Reneta

রিয়ালের খেলোয়াড়েরা সাময়িকভাবে মাঠ ছেড়ে যাওয়ার হুমকি দিলে খেলা প্রায় ১১ মিনিট বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ম্যাচ পুনরায় শুরু হয়। এ বিষয়ে ম্যাচ শেষে আনুষ্ঠানিক তদন্তের ইঙ্গিত দেয়া হয়েছে।

গোল হজমের পর আক্রমণাত্মক হয়ে ওঠে বেনফিকা। ৮৫ মিনিটে বেনফিকার কোচ মরিনহো দুইবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। শেষপর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। আগামী সপ্তাহে রিয়ালের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে তারা।

এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে রাতের অন্য ম্যাচে জার্মানিতে ইতালিয়ান ক্লাব আটালান্টাকে ২-০তে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। এর আগে ইতালির পরাশক্তি জুভেন্টাসও হারে। তুরস্কের ক্লাব গ্যালাতাসারেইয়ের কাছে সাবেক চ্যাম্পিয়নরা হেরেছে ৫-২ গোলের বড় ব্যবধানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসপিএসজিভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আরও ৫ দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬

ভূ-তাপীয় শক্তিতে বড় পরিকল্পনা, চার অঞ্চলে গুরুত্ব দিচ্ছে চীন

আগস্ট ১৫, ২০২৬

স্টার্কের ভুল ‘স্বীকার’ জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক পরিবর্তনেও বদলায়নি আশি পেরোনো বৃদ্ধার ভাগ্য, জমি দখলের অভিযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

বিদ্যুৎ সঙ্কটের কারণে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT