ফুটবল

এমবাপেকে রেখে চলে গেল পিএসজির টিম বাস

পিএসজির টিম বাসে খেলোয়াড়রা আসছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির খেলোয়াড়রা টিম বাসে করে আসছে, প্যারিসের স্টেডিয়াম থেকে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগে স্বাগতিক বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে অনুজ্জ্বল ছিলেন কাইলিয়ান এমবাপে। মাঠে চেনাছন্দে ছিলেন না ফ্রান্সের বিশ্বজয়ী তারকা। একে তো পরাজয়ের স্বাদ পেয়ে ড্রেসিংরুমে ফেরেন, তার উপর অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতিরও সম্মুখীন হন পিএসজি ফরোয়ার্ড।

এমবাপেকে ছাড়াই টিম বাস ডর্টমুন্ড বিমানবন্দরের পথে রওনা হয়ে যায়। ফরাসি দৈনিক লা প্যারিসিয়ান জানাচ্ছে, ফুটবলারদের নিয়মিত ড্রাগ টেস্টে অংশ নিয়েছিলেন এমবাপে। যার ফলে সতীর্থদের সঙ্গে যথাসময়ে টিম বাসে উঠতে পারেননি।

গণমাধ্যমটির দাবি, ড্রাগ টেস্টের ক্ষেত্রে দলগুলোর তাদের কোনো খেলোয়াড়কে রেখে যাওয়ার বিষয়টি নতুন কিছু নয়। কারণ টিম বাস সবসময় খেলার পরে তাড়াতাড়ি স্টেডিয়াম ছেড়ে চলে যায়।

পিএসজির ফরোয়ার্ড পরে প্যারিসগামী ফ্লাইটে ওঠার আগে একটি ব্যক্তিগত গাড়িতে দ্রুত বিমানবন্দর টার্মিনালে দলের সাথে যোগ দেন।

বিষয়:এমবাপে চ্যাম্পিয়ন্স লিগ টিম বাস পিএসজি বরুশিয়া ডর্টমুন্ড সেমিফাইনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…