চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার আশাকে হত্যা করেছে রেফারি: জাভি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ১৭, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে রেফারির সঙ্গে বার্সেলোনা কোচের তর্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা ক্ষুব্ধ। লাল কার্ডটাই ক্ষতি করেছে। আমরা ১১ জনের বিপক্ষে ১১ জন ভালোভাবেই সংগঠিত ছিলাম। লাল কার্ড সম্পূর্ণরূপে সবকিছু বদলে দিয়েছে। আমার মতে, আরাউজোকে মাঠ থেকে ফেরত পাঠানো খুব বেশি বাড়াবাড়ি ছিল।’

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ডিফেন্ডার রোনাল্ড আরাউজোকে সরাসরি লাল কার্ড দেখানোর সমালোচনায় এমন মন্তব্য করেন জাভি হার্নান্দেজ। বার্সেলোনা কোচের মতে, পিএসজির বিপক্ষে রেফারি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে তাদের আশাকে হত্যা করেছে।

ন্যু ক্যাম্পে মঙ্গলবার রাতে লুইস এনরিকের দল ৪-১ গোলে জয় পায়। দুই লেগ মিলিয়ে একটা পর্যায়ে ৪-২ গোলে পিছিয়ে পড়া পিএসজি শেষ পর্যন্ত ৬-৪ গোলের অগ্রগামিতায় সেমিতে পা দেয়।

Banglabid

ম্যাচের ২৯ মিনিটে ডি বক্সের বাইরে পিএসজি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আরাউজো। কিছু সময় তর্কাতর্কির পর বার্সা ডিফেন্ডার মাঠ ছাড়তে বাধ্য হন। রেফারির সিদ্ধান্তকে ম্যাচ শেষে নিজেদের হারের জন্য দায়ী করেন জাভি।

‘রেফারিটা আসলেই বাজে ছিল। আমি তাকে বলেছিলাম, সে বিপর্যয় সৃষ্টি করেছে। সে লড়াইটাকে মেরে ফেলেছিল। আমি রেফারিদের নিয়ে কথা বলতে পছন্দ করি না। কিন্তু এটা বলতে হবে। কেন এমনটা করলেন, আমি বুঝতে পারছি না।’

‘খেলোয়াড় ১০ জনে কমে যাওয়াটা ভালো বিষয় না এবং এখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। আমরা ম্যাচ সম্পর্কে যতটা কথাই বলি, লাল কার্ডটাই সবকিছুর নির্ধারক ছিল।
লজ্জার বিষয়, রেফারির একটি সিদ্ধান্তের কারণে পুরো মৌসুমের কঠোর পরিশ্রম শেষ হয়ে গেল। এটা অপ্রয়োজনীয় লাল কার্ড ছিল।’

Reneta

দ্বিতীয়ার্ধে রেফারির আরেকটি সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে লাল কার্ড দেখেন হয় বার্সার হেড কোচ জাভি ও গোলরক্ষক কোচ দে লা ফুয়েন্তে। ইলকায় গুনডোয়ানকে পিএসজির এক ফুটবলার ফাউল করার পর পেনাল্টি না দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিজ্ঞাপনী বোর্ডে লাথি মারেন জাভি। নিজের লাল কার্ড দেখা প্রসঙ্গে কাতালান ক্লাবটির কোচের ভাষ্য, ‘সেটা আমার ভুল ছিল। দোষটা আমারই।’

পিএসজি কোচ লুইস এনরিকেও ম্যাচের আলোচিত লাল কার্ড প্রসঙ্গে কথা বলেছেন। তার বিশ্বাস, আরাউজো মাঠে থেকে গেলেও তার দল সেমিফাইনালে যেতে পারতো।

‘আমি রেফারিদের কথা বলি না। কোচ হিসেবে আমার সময়ে আমি কখনোই রেফারিদের বিচার করিনি। আমি কী নিয়ন্ত্রণ করতে পারি, তার উপরই মনোযোগ রাখি। স্পষ্টতই লাল কার্ড একটি ফ্যাক্টর। তবে আপনাকে এখনো এই খেলাগুলো কীভাবে খেলতে হবে এবং ভুল না করে থাকবেন, তা জানতে হবে। আমি সত্যই মনে করি, লাল কার্ড ছাড়াও আমরা জিততে পারতাম। যদিও আমি এটা প্রমাণ করতে পারবো না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজাভিপিএসজিবার্সাবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT