চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পিএসজির অবিসংবাদিত নেতা এমবাপে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির এমবাপে গোল করে উদযাপন করছেন, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার কাইলিয়ান এমবাপের পিএসজি ছাড়া নিয়ে খবর ও আলোচনা বেশ পুরনো। আগামীর টিম কম্বিনেশন গড়তে বেশ কয়েকটি ম্যাচে তাকে পুরোপুরি খেলাননি কোচ লুইস এনরিকে। চলতি মাসে লিগ ওয়ানে ক্লেরমন্ট ফুটের বিপক্ষে ফ্রেঞ্চ ফরোয়ার্ড শুরুর একাদশে ছিলেন না। অমীমাংসিত সেই খেলার পর এনরিকের সঙ্গে তিনি হতাশা থেকে তর্কেও লিপ্ত হন। এমবাপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে, কোচকে নাকি গালিও দিয়েছেন।

দশদিন পরের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। ২৫ বর্ষী ফুটবলারের নায়কোচিত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছে পিএসজি। বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে লিগ ওয়ান জায়ান্টরা ৪-১ গোলে জয় পায়। দুই লেগ মিলিয়ে বার্সেলোনার বিপক্ষে এক পর্যায়ে ৪-২ গোলে পিছিয়ে পড়া পিএসজি শেষ পর্যন্ত ৬-৪ গোলের অগ্রগামিতায় শেষ চারে পা দেয়।

৬১ মিনিটে স্পটকিকে ও ৮৯ মিনিটে বাঁ-পায়ের কিকে বল জালে জড়িয়ে ম্যাচে জোড়া গোলের দেখা পান ফ্রেঞ্চ তারকা। ম্যাচ শেষের তারই বন্দনায় মাতলেন এনরিকে। বললেন, ‘আজ পিএসজির অবিসংবাদিত নেতা এমবাপে। চাপের মাঝেও দলের সবাই কেমন করেছে, সেদিকে তাকান। কাইলিয়ান, ওউস এবং ব্র্যাড. চ্যাপেউ… আমাদের সবাই আছে। কাইলিয়ান যখন দারুণ কিছু করতে সক্ষম, তখন আমরা অনেক বেশি ভালো অবস্থানে থাকি।’

Banglabid

প্যারিসে প্রথম লেগে ৩-২ ব্যবধানে হারার পর দ্বিতীয় লেগেও ১-০তে পিছিয়ে পড়ার পর পিএসজির বিদায়কেই মনে হচ্ছিল অবশ্যম্ভাবী নিয়তি। তবে দুরন্ত প্রত্যাবর্তনে গত দুই মৌসুমে শেষ ষোলোতেই বিদায় নেয়া দলটি এবার সেমির টিকিট কেটেই ছাড়ল। আর তাতে উচ্ছ্বসিত এমবাপে জানালেন, নিজ শহরের ক্লাবকে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে সাহায্য করতে পারলে সেটি হবে তার জন্য গর্বের বিষয়।

‘প্যারিসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন আমার আছে। প্রথম দিন থেকেই পিএসজিতে থাকতে পেরে আমি গর্বিত। ভালো সময় এবং খারাপ সময় আছে বলে এই নয় যে তা আমার গর্বে আঘাত হানে। এই ক্লাবের হয়ে খেলার গর্ব, আমার দেশের রাজধানীর ক্লাবের প্রতিনিধিত্ব করা, এটা আমার জন্য বিশেষ কিছু, যারা সেখানে বড় হয়েছি।’

‘একজন প্যারিসিয়ান হিসেবে এমন একটি সন্ধ্যার অভিজ্ঞতা অর্জন করা দুর্দান্ত ব্যাপার। ওয়েম্বলিতে ফাইনালে পৌঁছানোর আগে আমাদের আরও একটি ধাপ যেতে হবে, তাই আমাদের শান্ত থাকতে হবে।’

Reneta

‘আজ সন্ধ্যায় আমরা একটি দুর্দান্ত দলকে হারিয়েছি। তবে হেরে গেলেও আমি প্যারিসিয়ান হিসেবে গর্বিত হতাম। এখন নিশ্চিতভাবেই এমন সন্ধ্যায় গর্ব আরও বেশি হয়। আমরা খুব আনন্দিত। এমন একটি দলকে পরাজিত করেছি, যাদের আমরা হারাতে এবং ফাইনালের কাছাকাছি যেতে চেয়েছিলাম। এটি সেসব ভক্তদের জন্য উপহার, যারা এখানে আমাদের সমর্থন করতে এসেছেন এবং যারা দেশে ফিরেছেন। এটি গর্ব করার মতো একটি রাত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনরিকেএমবাপেচ্যাম্পিয়ন্স লিগপিএসজিবার্সাবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT