চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিপক্ষ গোলরক্ষক বলছেন ‘হালান্ড মানুষ নয়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমে ম্যানসিটি জার্সিতে ১২ ম্যাচেই ১৯ গোল করে ফেলেছেন আর্লিং হালান্ড। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে এফসি কোপেনহেগেনের বিপক্ষে করেছেন জোড়া গোল।

কয়েকদিন আগেই ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ২২ বর্ষী নরওয়েজিয়ানের প্রশংসায় বলেছিলেন, গোল করার দক্ষতা নিয়েই তার জন্ম হয়েছে। এদিকে কোপেনহেগেন গোলরক্ষক কামিল গ্রাবারার মনে প্রশ্ন জেগেছে, হালান্ড আদৌ মানুষ কিনা!

ম্যাচ শেষে বরুশিয়া ডর্টমুন্ডের সাবেককে প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থ জ্যাক গ্রিলিশ। বলেছেন, ‘এটা আসলেই অবিশ্বাস্য। আমার জীবনে এমনকিছু দেখিনি। প্রথম ও দ্বিতীয় গোলের জন্য শুধু হাসছিলাম। সে সবসময় গোলের জন্য প্রস্তুত।’

‘যখন ফিরে যাচ্ছিলাম, তখন কোপেনহেগেন গোলরক্ষক আমাকে কিছু বললেন। বললেন, সে মানুষ নয়! তখন আমি মজা করে বললাম, আপনি আমাকে বলছেন? আশা করি সে এই ফর্ম ধরে রাখতে পারবে এবং আমাদের গৌরবান্বিত করবে।’

এদিকে দারুণ ছন্দে থাকা হালান্ডকে ৪৫ মিনিটে তুলে নেন গার্দিওলা। এরপর প্রশ্ন উঠেছে তার চোট ঘিরে। সিটি কোচ অবশ্য নিশ্চিত করেছেন হালান্ড কোনোরকম আহত নন, ‘সে অনেক মিনিট খেলেছে। খেলা নিয়ন্ত্রণে ছিল। খেলা শক্ত হলে হালান্ড খেলা চালিয়ে যেত।’

৮ অক্টোবর ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে খেলবে ম্যানসিটি। ম্যাচে হালান্ডকে না খেলানোর ইঙ্গিত দিয়েছেন গার্দিওলা, ‘শনিবার সাউদাম্পটনের সঙ্গে তার বিশ্রাম নেয়াই ভালো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকা আমে জমলো তারকা আড্ডা!

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপনে বাংলাদেশজুড়ে নানা আয়োজনের ঘোষণা

জুন ২৩, ২০২৬

প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু কার্যক্রমে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

১৫ বছর বয়সে ডেলিভারি বয়: এখন হোয়াটসঅ্যাপের গ্লোবাল হেড কুনাল শাহ

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT