ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে যারা, যেদিন-যখন ড্র

চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ও ড্র এর জন্য প্রস্তুতিপর্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের জন্য ট্রফি ও ড্র এর প্রস্তুতি সম্পন্ন হয়েছে, বিভিন্ন দলের প্রতীকী প্রতিচ্ছবি ও আয়োজনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২১-২২ মৌসুমে প্রথম রাউন্ডের লড়াই শেষ। এবার নকআউট পর্ব মাঠে গড়ানোর পালা। তার আগে আছে রোমাঞ্চের ড্র পর্ব।

আসছে সোমবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার সদরদপ্তরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র হবে।

শেষ ষোলোর টিকিট কেটেছে নাপোলি, লিভারপুল, পোর্তো, ক্লাব ব্রুগে, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, টটেনহ্যাম হটস্পার, ফ্রাঙ্কফুর্ট, চেলসি, এসি মিলান, রিয়াল মাদ্রিদ, লেইপজিগ, ম্যানচেস্টার সিটি, বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা, পিএসজি।

বার্সেলোনা, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আয়াক্সের মতো ক্লাব গ্রুপপর্ব থেকেই বাদ পড়েছে।

নিয়ম অনুযায়ী, একই গ্রুপ থেকে যাওয়া দলগুলো নকআউটে প্রতিপক্ষ হবে না। পাশাপাশি একই লিগে খেলা কোনো দল পরস্পরের মুখোমুখি হবে না শুরুতেই।

কাতার বিশ্বকাপের বিরতি শেষে আগামী বছরের ১৪, ১৫, ২১ ও ২২ ফেব্রুয়ারি শেষ ষোলোর প্রথম লেগের খেলা হবে। দ্বিতীয় লেগের খেলাগুলো ৭, ৮, ১৪ ও ১৫ মার্চ মাঠে গড়াবে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ১১ ও ১২ এপ্রিল। ১৮ এবং ১৯ এপ্রিল হবে দ্বিতীয় লেগের খেলা। সেমিফাইনালের প্রথম লেগের খেলা হবে ৯ ও ১০ মে। এরপর ১৬ ও ১৭ মে হবে দ্বিতীয় লেগ। তুরস্কের ইস্তাম্বুলে ১০ জুন ফাইনাল।

বিষয়:ইন্টার মিলান এসি মিলান ক্লাব ব্রুগে চেলসি চ্যাম্পিয়ন্স লিগ টটেনহ্যাম হটস্পার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…