চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমার্ধে দাপুটে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ পূর্বাহ্ণ ১১, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

শতকরা ৬২ ভাগ সময় বলের দখল রাখে ম্যানচেস্টার সিটি। চারটি শটের ভেতর দুটি লক্ষ্যে রাখতে পেরেছিল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান চারটি শট নিলেও লক্ষ্যে একটি রাখতে সক্ষম হয়। তবে কেউ নিশানাভেদ করতে না পারায় প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়েছে।

শনিবার ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে হওয়া ফাইনালের তৃতীয় মিনিটে আক্রমণ হানে সিটি। কেভিন ডি ব্রুইনের বাড়ানো বল পেয়ে বাঁ পায়ে উঁচু শট নেন আর্লিং হালান্ড। রেফারি বাজান অফসাইডের বাঁশি।

ষষ্ঠ মিনিটে রদ্রির পাসে বল পাওয়া বের্নার্দো সিলভার বাঁ পায়ের শট অল্পের জন্য জালের দেখা পায়নি। তাই ম্যানসিটির এ যাত্রায় পাওয়া হয়নি লিড।

ইন্টার ১২ মিনিটের মাথায় পেয়েছিল গোলের সুযোগ। মাত্তিও দারমিয়ানের কাছ থেকে পাস পেয়ে হেড নেন লৌতারো মার্টিনেজ। গোলরক্ষক এডারসন তা প্রতিহত করেন।

খেলার ২৬ মিনিটে এডারসনের লাইন থেকে বেরিয়ে আসায় নিকোলো বারেল্লা ৪০ গজ দূর থেকে শট নেন। বারেল্লার শট অনেক বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ায় লক্ষ্যভেদ হয়নি।

কয়েক সেকেন্ড পরই ডি ব্রুইনের পাসে বল নিয়ে দুরন্ত শট নেন হালান্ড। নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে বাঁ হাঁটু দিয়ে তা ঠেকান ইন্টারের গোলরক্ষক আন্দ্রে ওনানা।মিনিট দুয়েক পর ডি ব্রুইনের দূরপাল্লার শটও ওনানা প্রতিহত করেন।

Reneta

দারুণ খেলতে থাকা ডি ব্রুইনে ইনজুরিতে পড়ায় ৩৫ মিনিটে বেঞ্চে বসতে বাধ্য হন। তার বদলে মাঠে নামেন ফিল ফোডেন।

বিরতির আগে যোগ করা সময়ের প্রথম মিনিটে বের্নার্দো সিলভার অ্যাসিস্টে বল নিয়ে দূরপাল্লার শট মারেন ম্যানেয়েল আকাঞ্জি। পোস্টের অনেক বাইরে দিয়ে যাওয়ায় গোলশূন্য থাকে প্রথমার্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিলানইস্তাম্বুলওনানাচ্যাম্পিয়ন্স লিগডি ব্রুইনেফাইনালম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

আগস্ট ৪, ২০২৬

নাম বদলে গোপনে থাকা নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক

আগস্ট ৪, ২০২৬

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT