ফুটবল

ছয় দশক পর মুখোমুখি বেনফিকা-ইন্টার মিলান

চ্যাম্পিয়ন্স লিগ

দুটি দল ফুটবল খেলছে, দর্শকরা স্টেডিয়ামে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি দল ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পর্তুগিজ প্রিমেরিয়া লিগায় পয়েন্ট টেবিলে বাকি দলগুলোর সঙ্গে স্পষ্ট ব্যবধান গড়ে শীর্ষে আছে বেনফিকা। অন্যদিকে, ইতালিয়ান লিগ সিরি আ-র চলতি মৌসুমে টেবিলের পাঁচে থাকা ইন্টার মিলান সেরাটা দেয়ার চেষ্টায়। দুদল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদিও দ্য লুজে গড়াবে বেনফিকা-ইন্টারের প্রথম লেগের লড়াই। ক্লাব ফুটবলের মোড়কে ইতালি-পর্তুগাল ম্যাচের আবহ তৈরি করা ম্যাচ ঘিরে চলছে ইতিহাস-পরিসংখ্যান নিয়ে আলোচনা।

দুদলের লড়াইয়ের ইতিহাস ঘাটতে প্রায় ৬০ বছর পেছনে ফিরে যেতে হচ্ছে। বেনফিকা ও ইন্টার মিলান এপর্যন্ত মাত্র একবারই মুখোমুখি হয়েছে।

১৯৬৪-৬৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের (তখনকার ইউরোপিয়ান কাপ) ফাইনালে খেলেছিল ইতালি ও পর্তুগালের এ দুই জায়ান্ট ক্লাব। সান সিরো স্টেডিয়ামে ম্যাচের ৪৩ মিনিটে ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রাইর দা কস্তার লক্ষ্যভেদে ১-০ গোলে জিতে শিরোপা ঘরে তোলে ইন্টার।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পূর্বের নাম ছিল ইউরোপিয়ান কাপ। ১৯৫৫-৫৬ মৌসুমে প্রথমবার মাঠে গড়ায় প্রতিযোগিতাটি। ১৯৯২-৯৩ মৌসুমে নাম পাল্টে চ্যাম্পিয়ন্স লিগ হয়ে যায়। তারপর প্রথম দেখা হতে চলেছে বেনফিকা-ইন্টারের।

বিষয়:ইন্টার ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ বেনফিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…