চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানে বলেছে ‘পুরনো অভ্যাসে’ যেন লেভাকে পাস না দেই!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে ‘সি’ গ্রুপের খেলায় মঙ্গলবার রাতে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। ম্যাচের আগে সতীর্থ থমাস মুলারের সঙ্গে অদ্ভুত এক রসিকতা করেছেন বায়ার্ন স্ট্রাইকার সাদিও মানে।

পুরনো স্ট্রাইকার পার্টনার রবার্ট লেভান্ডোভস্কিকে এবার প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন মুলার। বহু বছর দুজনের জুটি বাভারিয়ানদের অনেক সাফল্যে ভূমিকা রেখেছে। ২০২০ সালে লেভা-মুলার জুটির দুর্দান্ত রসায়নে বুন্দেসলিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বায়ার্ন। সতীর্থ হিসেবে আট বছরে তারা আটটি বুন্দেসলিগা ট্রফি ও তিনটি জার্মান কাপ শিরোপা জিতেছেন।

বাভারিয়ানদের হয়ে খেলার সময় লেভাকে বহুবার পাস দিয়েছেন জার্মান ফুটবলার মুলার। অতি পুরনো অভ্যাসের খেসারত যেন বার্সার বিপক্ষে দিতে না হয়, তাই মুলারকে সতর্ক করেছেন মানে।

মুলার বলেছেন, সাদিও আমার সঙ্গে রসিকতা করছে। ভুলবশত যাতে লেভার কাছে বল পাস না করি সে ব্যাপারে সতর্ক হতে বলছে। আগামীকাল আমাদের খেলতে হবে এবং লেভার উপর খুব বেশি মনোযোগ দেয়ার দরকার নেই।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গড়াবে ম্যাচ। পোলিশ তারকা লেভার জন্য একটি আবেগপূর্ণ মুহূর্ত হবে। এই গ্রীষ্মেই তিনি বায়ার্ন ছেড়ে বার্সা এসেছেন। এবং, প্রথমবার বায়ার্নের হোম গ্রাউন্ডে ফিরছেন প্রতিপক্ষ হয়ে।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিরি আ জায়ান্ট ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বায়ার্ন। অন্যদিকে, ভিক্টোরিয়া প্লাজেনকে ৫-১ গোলে উড়িয়ে দারুণ শুরু করেছে বার্সেলোনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখবার্সেলোনামানেমুলারলিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহী থেকে সারা দেশে রেল যোগযোগ শুরু

পরবর্তী

অক্ষয়ের বিরুদ্ধে যৌতুক প্রথার প্রচার চালানোর অভিযোগ

পরবর্তী

অক্ষয়ের বিরুদ্ধে যৌতুক প্রথার প্রচার চালানোর অভিযোগ

শেখ রেহানা: নেপথ্যের প্রেরণাদায়ী সহচর

সর্বশেষ

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT