চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্ষয়ের বিরুদ্ধে যৌতুক প্রথার প্রচার চালানোর অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

সময়টা বেশ খারাপ যাচ্ছে অক্ষয়ের। কিছুদিন আগে পান মশলার বিজ্ঞাপনে অংশ নিয়ে বিপাকে পড়েছিলেন অভিনেতা। এবার নতুন আরেক বিজ্ঞাপনের কারণে সমালোচিত হলেন তিনি। তার বিরুদ্ধে যৌতুক প্রথার প্রচার চালানোর অভিযোগ উঠেছে এবার।

ভারতে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। সচেতনতা বাড়াতে সম্প্রতি সরকারের তরফ থেকে একাধিক বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। সেগুলোর একটিই বিতর্কের শিকার হলো।

অক্ষয়ের বিজ্ঞাপনে দেখা গেছে, একজন পিতা তার কন্যাকে বিয়ের পর বিদায় জানাচ্ছেন। তার মেয়ে গাড়িতে উঠে কান্নায় ভেঙে পড়েছেন। এমন সময় অক্ষয় কুমার পুলিশ বেশে মেয়েটির বাবার কাছে এসে বলেন এমন গাড়িতে বিদায় জানালে মেয়ে তো কাঁদবেই। উত্তরে সেই পিতা অক্ষয়কে বলেন এই গাড়িতে কিছুরই ঘাটতি নেই। ৬ টা স্পিকার, ইলেকট্রিক সান রুফ এবং অটোমেটিক সিস্টেম সবকিছুই আছে। তখন অক্ষয় কুমার বলেন, কিন্তু এয়ার ব্যাগ মাত্র ২টা, ৬টা নেই কেন? দুর্ঘটনা হলে সামনের এয়ার ব্যাগ খুললেও পেছনে বসে থাকা আপনার মেয়ে ও জামাই স্পিকারে গান শুনতে শুনতে টাটা বাই বাই হয়ে যাবে।

এই বিজ্ঞাপন টুইটারে শেয়ার করে সমালোচনার শিকার হয়েছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করিও। নেটিজেনদের মতে, সরকারি ভাবেই যৌতুক প্রথার প্রচারণা চালানো হচ্ছে। তাদের  কথায়, ‘বিষয়টি কি অন্য ভাবে বোঝানো যেত না?’

সম্প্রতি টাটা কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ৬ টি এয়ারব্যাগযুক্ত গাড়ি ব্যবহারের ওপর জোর দিয়েছেন।

6 एयरबैग वाले गाड़ी से सफर कर जिंदगी को सुरक्षित बनाएं।#राष्ट्रीय_सड़क_सुरक्षा_2022#National_Road_Safety_2022 @akshaykumar pic.twitter.com/5DAuahVIxE

— Nitin Gadkari (@nitin_gadkari) September 9, 2022


সূত্র: বিবিসি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারযৌতুক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস

মে ১১, ২০২৬

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

মে ১১, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথ

মে ১১, ২০২৬

ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবীর নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

মে ১১, ২০২৬

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\nসূত্র: বিবিসি","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["বিনোদন"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2022/09/Untitled-23.png","width":1000,"height":562},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}