চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যা কিছু জানার আছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

শুরু হয়ে গেছে ফুটবলের নতুন মৌসুম, মাঠে গড়ানোর দ্বারপ্রান্তে চ্যাম্পিয়ন্স লিগ। ৩৬ দল নিয়ে ২০২৬/২৭ মৌসুম শুরু হবে ৮ সেপ্টেম্বর। ২০২৭ সালের জুনে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ এস্তাদিও মেট্রোপলিটানোতে পর্দা নামবে আসরের। রাতে হবে লিগপর্বের ড্র। নির্ধারণ হবে কোন দলের প্রতিপক্ষ কে হচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোতে এক অনুষ্ঠানের মাধ্যমে লিগপর্বের ড্র হবে। যেখানে ৩৬ দলের প্রত্যেকে লিগপর্বের ৮ ম্যাচের প্রতিপক্ষ পাবে। ক্লাবের র‍্যাঙ্কিং অনুযায়ী ৩৬ দলকে আলাদা ৪ পটে রাখা হয়েছে।

একটি দল চ্যাম্পিয়ন্স লিগের বাকি ৩৫ দলের মধ্যে ৮টির মুখোমুখি হবে লিগপর্বে। একটি দল নিজের পটের একটি এবং প্রতিটি পট থেকে দুটি করে দলের মুখোমুখি হবে। যার মধ্যে চারটি ম্যাচ হবে নিজেদের মাঠে এবং বাকি চারটি প্রতিপক্ষের মাঠে খেলতে হবে।

লিগপর্বে কোন দল একই দেশের কোন ক্লাবের বিপক্ষে খেলতে পারবে না। ইংল্যান্ড, স্পেন, জার্মানি এবং ইতালি থেকে সর্বোচ্চ সংখ্যক ক্লাব জায়গা করে নিয়েছে। যার অর্থ, এই দেশগুলোর সম্ভাব্য প্রতিপক্ষের তালিকা ছোট হয়ে যাচ্ছে।

ড্রয়ের পর প্রথম পর্বে দলগুলোর ম্যাচের সূচি নির্ধারণ করা হবে। চ্যাম্পিয়ন্স লিগের ১ নম্বর পটে আছে পিএসজি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ।

দ্বিতীয় পট আছে বরুশিয়া ডর্টমুন্ড, রোমা, স্পোর্টিং লিসবন, অ্যাস্টন ভিলা, পোর্তো, ম্যানচেস্টার ইউনাইটেড, ক্লাব ব্রুগে, রিয়াল বেটিস এবং পিএসভি আইন্দোহভেন। তৃতীয় পটে আছে ফেইনুর্দ, লিল, বোডো/গ্লিমট, নাপোলি, আরবি লেইপজিগ, ভিয়ারিয়াল, ফেনেরবাচ, শাখতার দোনেস্কৎ এবং গ্যালাতাসারেই। সব শেষ চতুর্থ পটে রয়েছে স্লাভিয়া প্রাগ, স্লোভান ব্রাতিস্লাভা, স্টুটগার্ট, এইকে অ্যাথেন্স, এলএএসকে মস্কো, কোমো, লেন্স, ভাইকিং এবং সাবাহ।

লিগপর্ব থেকে শীর্ষ ৮ দল সরাসরি সেরা ষোলোর যোগ্যতা অর্জন করবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো নকআউট পর্বের প্লে-অফে খেলবে। সেখানে জয়ী দল শেষ ষোলোতে লড়বে।

৮ তারিখ শুরু হয়ে ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে লিগপর্বের ম্যাচ। এরপর থেকে শুরু হবে দুই লেগের ম্যাচ। ফেব্রুয়ারির ১৬, ১৭ এবং ২৩, ২৪ তারিখ চলবে নকআউট পর্বের প্লে-অফ। শেষ ষোলো গড়াবে ৯, ১০ এবং ১৬, ১৭ মার্চ। ৬, ৭ এবং ১৩, ১৪ এপ্রিল কোয়ার্টার ফাইনালে লড়বে ক্লাবগুলো। সেমিফাইনাল হবে ২৭, ২৮ এবং ৪ ও ৫ মে। ৫ জুন ফাইনাল দিয়ে পর্দা নামবে।

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬/২৭পিএসজিবায়ার্ন মিউনিখম্যানচেস্টার ইউনাইটেডরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই’

পরবর্তী

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

পরবর্তী

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দলের তৎপরতায় লাউয়াছড়ায় রক্ষা পেল হাজারো' প্রাণ

সর্বশেষ

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬

স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT