বাংলাদেশ

চাকসু’র সাবেক ভিপি নাজিম উদ্দিন মারা গেছেন

চাকসু'র সাবেক ভিপি নাজিম উদ্দিনের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“addons”:2,”transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু’র সাবেক ভিপি নাজিম উদ্দিন গতরাতে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শ্যামলী সিকেডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান শোক জানিয়েছেন।

১৯৯০ সালে অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ছাত্রলীগের নেতা হিসেবে ভিপি পদে জয়ী হয়েছিলেন নাজিম উদ্দিন। এখনও তার পরিচিতি চাকসু’র ভিপি হিসেবে। ছাত্র রাজনীতি ছাড়ার পর হাটহাজারী উপজেলার বাসিন্দা নাজিম উদ্দিন বিএনপি’র রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।

পরে চট্টগ্রামে ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন নাজিম উদ্দিন।

বিষয়:চাকসু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…