চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালেই ‘বহু বছর’ থাকতে চান সেঞ্চুরি পাওয়া ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়াসের ছবি, জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচে পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনায় আছে দুর্দান্ত ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ তারকার ভিনিসিয়াস জুনিয়রকে পেতে কাড়িকাড়ি অর্থ খরচ করতে রাজি সৌদি প্রো লিগ। সেই আলোচনায় এখনও হাওয়া লাগতে দেয়নি রিয়াল মাদ্রিদ, আগ্রহ দেখাননি ভিনি নিজেও। গত সপ্তাহে লস ব্লাঙ্কোসদের হয়ে গোলের সেঞ্চুরি পাওয়া ব্রাজিলীয় তারকা রিয়ালেই থাকতে চান বহু বছর। ক্লাবের হয়ে গড়তে চান ইতিহাস।

রিয়াল মাদ্রিদ টিভিকে সাক্ষাৎকারে ২৪ বর্ষী ভিনিসিয়াস বলেছেন, ‘১০০ গোলে পৌঁছানো এবং এই ক্লাবের ইতিহাসের অংশ হওয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ২৪ বছর বয়সে ও সাত মৌসুম পর, ইতিহাস তৈরি করা আমার জন্য এবং পুরো রিয়াল পরিবারের জন্য গৌরবের। আশা করি আরও অনেক বছর এখানেই থাকতে পারব।’

গত ২২ জানুয়ারী সলজবুর্গের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৫-১ গোলে জিতেছে রিয়াল। ম্যাচে ক্লাবের হয়ে ১০০তম গোলটি পান ভিনিসিয়াস। একই ম্যাচে আরও একটি গোল করে সংখ্যাটাকে ১০২তে নেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। তাতে পৌছে যান লস ব্লাঙ্কোসদের হয়ে ১০৪ গোল করে মাদ্রিদের অন্যতম সেরা গোলদাতা আরেক ব্রাজিলীয় রোনাল্ডো নাজারিওর কাছাকাছি।

এ প্রসঙ্গে ভিনি বলেছেন, ‘মাত্র ২৩ জন খেলোয়াড় রিয়াল মাদ্রিদের হয়ে ১০০টি গোল করেছেন এবং তাদের মধ্যে আমার আদর্শ হলেন রোনাল্ডো নাজারিও, যিনি গোলের সামনে কীভাবে উন্নতি করতে হয়, কীভাবে আরও ভালোভাবে শট করতে হয়, সে সম্পর্কে আমাকে সবসময় অনেক পরামর্শ দিয়ে থাকেন।’

তবে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। দলটির জার্সিতে ৪৫০টি গোল করেছেন বর্তমানে সৌদি প্রো লিগের দল আল নাসেরে খেলা পর্তুগিজ মহাতারকা। ভিনিসিয়াস ছুটতে চান সিআর সেভেনের মতো দুর্বার গতিতে। চলতি মৌসুমের রিয়ালের হয়ে ১৭ বার জালের দেখা পাওয়া ভিনি বলেছেন, ‘ক্রিস্টিয়ানোও এমন একজন খেলোয়াড় যাদের আমি দেখেছি, এবং যারা এই ক্লাবে একটা যুগের সূচনা করেছেন। আশা করি আমিও তাদের পথ অনুসরণ করতে পারব।’

‘ক্রিস্টিয়ানো রিয়ালের হয়ে ৪৫০টি গোল করেছেন। ম্যাচের চেয়ে বেশি তার গোল। আমি প্রায় সবগুলোই দেখেছি। সে একজন আইকন, যে ছোটবেলা থেকেই আমার সঙ্গে আছে। ১০০ গোলের গণ্ডিতে পৌঁছানো ব্যক্তিদের একজন হওয়া গর্বের এক বিরাট উৎস।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেরব্রাজিলভিনিসিয়াসরিয়াল মাদ্রিদরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুকে প্রেম, চীন থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন যুবক

জুলাই ৩০, ২০২৬

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

জুলাই ৩০, ২০২৬

শুধু ওষুধ নয়, রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফর ও বাংলাদেশ-চীন সম্পর্কের গতিপ্রকৃতি

জুলাই ৩০, ২০২৬

জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টিবিদ ও পথ্যবিদদের ভূমিকা জোরদারের আহ্বান

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT