চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রেশার কুকার’সহ ছাড়পত্র পেল ঈদের পাঁচ সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৬
- সেমি লিড, বিনোদন
A A

ঈদে মুক্তি পেতে যাওয়া ইমপ্রেস টেলিফিল্মের ‘প্রেশার কুকার’সহ পাঁচটি সিনেমার সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতি পেয়েছে। অন্যান্য সিনেমাগুলো হচ্ছে প্রিন্স, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন সোমবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমা সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে সার্টিফিকেশন দেয়া হচ্ছে। ফলে এখন ছবিগুলো মুক্তির প্রস্তুতির দিকে এগোচ্ছে।

সাম্প্রতিক দেশের চলচ্চিত্র শিল্পে নতুন গল্প ও ভিন্নধর্মী নির্মাণের প্রবণতা দেখা যাচ্ছে। ‘প্রেশার কুকার’, ‘প্রিন্স’, ‘রাক্ষস’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’—এই সিনেমাগুলোও ভিন্ন ভিন্ন গল্প ও ধারার হওয়ায় দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

রায়হান রাফী পরিচালিত সিনেমা প্রেশার কুকার। যেখানে অভিনয় করেছেন বুবলী, তুষি, স্নিগ্ধা, মারিয়া শান্ত। আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ শাকিব খানের সিনেমা। এতে অভিনয় করেছেন ফারিণ, জ্যোর্তিময়ীসহ অনেকে।

জানা যায়, রেদওয়ান রনি পরিচালিত ’দম’ সিনেমা ‘ইউ’ (U) গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেয়েছে। যার অর্থ সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে পারবেন।

Reneta

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুস্মিতাসহ অনেকে। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরিফুল রাজ প্রমুখ।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, সেন্সর সার্টিফিকেশন পাওয়ার মাধ্যমে সিনেমাগুলো এখন প্রেক্ষাগৃহে মুক্তির পথে আরেক ধাপ এগিয়ে গেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের সিনেমাদমপ্রিন্সপ্রেশার কুকারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT