বিনোদন

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন সেলিন ডিওন

সেলিন ডিওন প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলিন ডিওন প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছেন, হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বছরখানেক আগেই জানা গিয়েছিল, বিরল স্নায়ুরোগে ভুগছেন সেলিন ডিওন, যার নাম ‘স্টিফ পার্সন সিনড্রোম’। যার ফলে বাতিল করতে হয়েছিল তার একাধিক লাইভ কনসার্ট। চলছিল চিকিৎসা। জানা গেছে, দীর্ঘ বিরতির পর এবার মঞ্চে ফিরতে চলেছেন ‘টাইটানিক’-এর ‘মাই হার্ট উইল গো অন’ খ্যাত গায়িকা।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন সেলিন। এই মুহূর্তে অলিম্পিক্সের জন্য প্যারিসে সাজ সাজ রব। তার মধ্যেই প্যারিস শহরের রয়্যাল মোনাকো হোটেলের সামনে পাপারাজ্জিদের ক্যামেরা‍য় বন্দি হন সেলিন। ফলে গুঞ্জন আরও জোরালো হয়েছে।

বিরল স্নায়ুরোগে ভোগার খবর নিজেই জানিয়েছিলেন সেলিন। রোগ ধরা পড়ার পর থেকেই চিকিৎসার মধ্যে ছিলেন হলিউডের জনপ্রিয় গায়িকা। ৫৬ বছর বয়সী গায়িকার বিরল রোগের প্রেক্ষাপটে পরিচালক ইরিন টেলর তৈরি করেছিলেন তথ্যচিত্র ‘আই অ্যাম: সেলিন ডিওন’। তার প্রোমোতে দেখা গিয়েছিল, সেলিনকে চেপে ধরে রয়েছেন চিকিৎসকেরা। খিঁচুনিতে কেঁপে কেঁপে উঠছে তার শরীর। কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে জিভ।

গত এপ্রিল মাসে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সেলিন জানান, তিনি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন, প্রিয় তারকাকে মঞ্চে দেখার জন্য।

সূত্র: ভ্যারাইটি

বিষয়:প্যারিস অলিম্পিক সেলিন ডিওন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…