চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বল-ব্যাট হাতে মাঠে নামলেন তারকারা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা মাঠে প্রস্তুত, হাসিমুখে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। এরইমধ্যে দেশের পুরো দল পৌঁছে গেছে ভারতে। বিশ্বকাপের এই উত্তেজনা ছড়িয়ে গেছে সর্বত্র! শোবিজ অঙ্গনও ব্যতিক্রম নয়! তবে এবার শোবিজের অঙ্গনের সবাই মিলে দেশের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে ব্যাট-বল নিয়ে মাঠে নেমে গেছেন!

চঞ্চল, নিশো, সিয়াম, রাজ, তৌসিফ, নীলয়, আরফিন রুমি, ইরফান সাজ্জাদ, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, রোশান, বান্নাহ, তুহিন হোসাইন, নবী, নেয়ামূল, শাহীন কবির, সাইফ চন্দন অভিনেতা জোভান, এফ এস নাঈম, মনোজ,  জাহের আলভী, শিবলী, রাশেদ মামুন,  নাহিদ, রাফসান সাবাব, তামিম মৃধা, নাসির উদ্দিন খান, শ্যামল মাওলা থেকে শুরু করে মিথিলা, পরীমনি, মেহজাবীন, সুনেরাহ, রাজ রিপা, টয়া, সাবিলা নূর, তমা মির্জা, নাদিয়া, মৌসুমী হামিদ, শখ, জেফার, সারিকা, সাদিয়া আয়মান সহ প্রবীন-নবীনরা মেতে উঠেছেন ক্রিকেট উন্মাদনায়।

তাদের নিয়ে শুরু হয়েছে সেলিব্রেটি ক্রিকেট লীগ। ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর এই তিনদিনে মোট ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার থেকে খেলা চলছে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে। প্রতিটি ইনিংস ছয় ওভারে এবং চলে মাঠে প্রতি দলের হয়ে আটজন খেলোয়াড় থাকবেন। এর মধ্যে প্রতি ম্যাচে কমপক্ষে দুজন নারী বাধ্যতামূলক।

৮টি দলের এই ক্রিকেট লীগের দলনায়ক হিসেবে আছেন সালাউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন, সকাল আহমেদ, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন ও রায়হান রাফী।

অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ভার্সেটাইল ডমিনেটরস, এসজিএল ক্রেইজি, গিগাবাইট স্কোরারস, অ্যাভেঞ্জারস, গোল্ডস্যান্ডস গ্রুপ স্ট্রাইকারস, স্বপ্নধারা এনিমিজ, রানার ফাস্টিজ, ইস্পাহানি ব্লাস্টারস।

শতাধিক নির্মাতা শিল্পী মডেল কলাকুশলীদের অংশ গ্রহণে চলতি মাস জুড়ে চলে তাদের অনুশীলন। শোবিজ তারকাদের এই আয়োজনে সম্পৃক্ত করছে উইংস কমিউনিকেশনস। ফাইনালের দিন মাঠে উপস্থিত থাকবেন ১৯৯৭ সালে আইসিসি ট্রফি বিজয়ী দলের সদস্যরা।

Reneta

খেলায় অংশ নেয়া শিল্পীরা বলছেন, এক টানা কাজ করতে করতে তারা হাঁপিয়ে উঠেছেন। নিজেদের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক থেকে তারা খেলছেন। কেউ কেউ আবার এটিকে গেট টুগেদার বলছেন। তবে অধিকাংশই বলছেন, বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অনুপ্রেরণা দিতে তারা খেলা অংশ নিচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরফিন রুমিইরফান সাজ্জাদএফ এস নাঈমচঞ্চলজেফারটয়াতমা মির্জাতামিম মৃধাতৌসিফনবীনাদিয়ানাসির উদ্দিন খাননাহিদনিশোনেয়ামূলপরীমনিবান্নাহবাপ্পী চৌধুরীমনোজমেহজাবীনমৌসুমী হামিদরাজরাজ রিপারাশেদ মামুনরোশানলিড বিনোদনশখসাইমন সাদিকসাদিয়া আয়মানসাবিলা নূরসারিকাসিয়ামসুনেরাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

পথসভায় হুইপকে লক্ষ্য করে গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT