চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে মিলাদুন্নবীর ‘জশনে জুলুস’কে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতির দাবি

চৌধুরী ফরিদ চৌধুরী ফরিদ
৩:৩৪ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৩
চট্টগ্রাম, জনপদ
A A

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। হিজরী বছরের রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। ইসলাম ধর্মাবলম্বীদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস। এই উপলক্ষে চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জশনে জুলুস।

৫০তম এ জুলুসে নেতৃত্ব দেন পাকিস্তানের সিরিকোর্ট শরীফ থেকে আগত হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ। আয়োজক কমিটির প্রত্যাশা ঐতিহ্যবাহী জশনে জুলুস পালনের মাধ্যমে সমগ্র পৃথিবীতে মহান আল্লাহ দু:খ দুর্দশা দূর করে শান্তির বারতা ফিরিয়ে দেবেন।

লাখো লাখো ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে নারায়ে তাকবির, আল্লাহু আকবর, নারায়ে রেসালাত এয়া রাসুলাল্লাহ, হামদ, নাতে রাসুল, গজল, জিকিরের সাথে সকালে চট্টগ্রামের ষোলশহর আলমগীর খানকাহ-এ কাদেরিয়া সৈয়দিয়া থেকে ঐতিহাসিক জশনে জুলুস বের করা হয়। জুলুস শুরুর আগে আয়োজক কমিটি ব্রিফিং এ বলেন, পবিত্র জশনে জুলুস এখন চট্টগ্রামের ঐতিহ্যে রূপ নিয়েছে।

জশনে জুলুসে অংশ নিতে গতকাল থেকেই চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন জেলা থেকে নবী প্রেমি হাজার হাজার আশেকানরা জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে জড়ো হয়। জুলুসকে কেন্দ্র করে নগরীর অধিকাংশ সড়ক পরিণত হয় জনসমুদ্রে।

১৯৭৪ সাল থেকে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়ে আসছে এ জশনে জুলুস। এই আয়োজনকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দেয়ার দাবি আয়োজকদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদে মিলাদুন্নবীচট্টগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিশ্ব বাঘ দিবস: সুন্দরবনে এখন ১২৫টি বাঘ, একসময় শিকার ছিল ‘বীরত্বের’ প্রতীক

জুলাই ২৯, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

জুলাই ২৯, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা

জুলাই ২৯, ২০২৬

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT