চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে ওয়াশিংটনে আনন্দোৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ২৫, জুন ২০২২
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

শিব্বীর আহমেদ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বহুল প্রত্যাশিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগ, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যৌথ আয়োজনে এক আনন্দোৎসব অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন শুক্রবার সন্ধ্যায় রেসিডেনস ইন হোটেল বলরুম, স্পিংফিল্ড, ভার্জিনিয়ায় এ আনন্দোৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমীন নুরু ও যুগ্ম সম্পাদক কামাল হোসেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য রাখেন বীর মুক্তিযাদ্ধা লেখক সাংবাদিক হারুন চৌধুরী।

Banglabid

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন পাঠ করা হয়। পরে মহান সৃষ্টিকর্তার নিকট বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে শুকরিয়া মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তারা প্রমত্তা পদ্মা নদীর উপর নির্মিত দেশের সর্ববৃহৎ ‘পদ্মা সেতু’ যান চলাচলের জন্য খুলে দেওয়ার দিনকে বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন হিসাবে অভিহিত করেছেন। পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প’ বাস্তবায়নে নিয়োজিত সর্বস্তরের দেশি-বিদেশি প্রকৌশলী, পরামর্শক, কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা তদারকিতে নিয়োজিত সেনাবাহিনী ও নির্মাণ শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে তাঁদের অবদান ও অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ ও অভিবাদন জানায় বক্তারা।

এছাড়াও বক্তারা, সেতুর দুই প্রান্তের জনগণ জমি প্রদানের মাধ্যমে এবং নানাভাবে প্রকল্প বাস্তবায়নে সহায়তা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ‘পদ্মা সেতু’ উদ্বোধনের এ মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকায় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Reneta

আলোচনা সভায় বক্তারা আরো বলেন, বিশ্বব্যাংক পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে মামলা করে। কিন্তু কানাডা আদালত বিশ্বব্যাংকের উত্থাপিত সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে রায় দেয়। সকল দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। আজ পদ্মা সেতুর উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষনে সারাবিশ্ব আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। বিশ্ব নেতৃবৃন্দ আজ জননেত্রী শেখ হাসিনার প্রশংসায় বাণী দিচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের এই অর্জনকে ধরে রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নাই। তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ানোর আহবান জানান।

আলোচনা সভা শেষে দেশের গান পরিবেশন করেন সোয়েব রহমান। পরে সবার মাঝে রাতের খাবার পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াশিংটনপদ্মা সেতুপদ্মা সেতু উদ্বোধনপদ্মাসেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT