চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ’বাচনিক’ এর দশ বছর পূর্তি উদযাপন

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
৯:৫৮ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০২৩
প্রবাস সংবাদ
A A

কবিতা, গান আর নাচের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টরন্টোর আবৃত্তি বিষয়ক সংগঠন ’বাচনিক’ এর দশ বছর পূর্তি উদযাপিত হয়েছে । স্থানীয় সেইন্ট জন হেনরি নিউম্যান হাই স্কুল মিলনায়তনে ‘কবিতার জোছনায় দশ বছর’ শিরোনামে ব্যতিক্রমী এই আয়োজনটি দর্শক শ্রোতাদের বিপুল প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানের শুরুতেই কবি আসাদ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। গবেষক, আবৃত্তিকার হাসান মাহমুদের সঞ্চালনায় পৃথক এই পর্বে কবি আসাদ চৌধুরীর কবিতা থেকে বৃন্দ আবৃত্তি ও কবির স্মরণে শিল্পী ফারহানা শান্তা একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। কবি পরিবারের পক্ষ থেকে কথা বলেন কবি পত্নী সাহানা চৌধুরী ও কনিষ্ঠ পুত্র জারিফ চৌধুরী। কন্যা নুসরাত জাহান চৌধুরী শাঁওলী কবিকে নিয়ে লেখা তার একটি কবিতা পাঠ করেন। অবশেষে কবির বড় সন্তান আশেক ওয়াহেদ চৌধুরী আসিফ কবীর সুমনের লেখা একটি গান পরিবেশন করেন।

উল্লেখ্য, কবি আসাদ চৌধুরী শুরু থেকে আমৃত্যু বাচনিক এর উপদেষ্টা ছিলেন। কবি আসাদ চৌধুরী পর্বের শুরুর এক পর্যায়ে মঞ্চের এক পাশে রাখা কবির প্রতিকৃতিতে ফুল এবং প্রদীপ প্রজ্বলন করেন হোসনে আরা জেমী ও সোমা সাঈদ।

অনুষ্ঠানে খ্যাতিমান ছড়াকার লুৎফর রহমান রিটনকে বাচনিক সম্মাননায় ভূষিত করা হয়। সম্মাননা প্রদান পর্বে মঞ্চে আসেন বিশেষ অতিথি কবি দিলারা হাফিজ, প্রধান অতিথি এমপিপি ডলি বেগম, বাচনিক উপদেষ্টা হাসান মাহমুদ, বাচনিক উপদেষ্টা রাশিদা মুনীর, বাচনিক উপদেষ্টা রূমানা চৌধুরী, বাচনিক উপদেষ্টা দেলওয়ার এলাহী, বাচনিকের নির্বাহী সদস্য কাজী হেলাল ও বাচনিক নির্বাহী সদস্য জামিল বিন খলিল। ২০১৭ সাল থেকে বাচনিক কবিতা, আবৃত্তি, শিল্প-সাহিত্য বা মুক্তিযুদ্ধের বিশেষ বিষয় নিয়ে গবেষণার জন্য সম্মাননার প্রবর্তন করে। বাংলা ভাষার বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটন এ বছর বাচনিক সম্মাননা-২০২৩ পেয়েছেন।

এরপর বাচনিকের শিল্পীদের পরিবেশনায় শুরু হয় আবৃত্তি। নাজমা কাজী ও ফ্লোরা নাসরিন ইভার সঞ্চালনায় আবৃত্তি পর্বের এক পর্যায়ে একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিখা আখতারী আহমাদ এবং নৃত্য পরিবেশন করেন জেমস প্রিসা, অরুনা হায়দার। আবৃত্তিতে অংশগ্রহণ করেন অরুনা হায়দার, ইরা নাসরিন, কাজী হেলাল, কামরুন নাহার হীরা, কামরান করিম, জাহিদা খানম সোমা, জামিল বিন খলিল, ডটি শারমিন, তন্ময় রহমান, ফারহানা আহমদ, ফাতেমা খাতুন ইথার, মেরী রাশেদীন, লীনা আগ্নেস ডি কস্টা, রাশিদা মুনীর, শাপলা শালুক, শিখা আখতারী আহমাদ, সুমি রহমান, সম্পূর্ণা সাহা, হাসিনা হানিফ হাসি।

বাচনিকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি এবং প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা ডলি বেগম। কবি দিলারা হাফিজ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাচনিকের প্রধান আবৃত্তি শিল্পী মেরী রাশেদীন স্বাগত বক্তব্য রাখেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাদশ বছর পূর্তি উদযাপনবাচনিক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT