চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় তিন দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১০:৫৯ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৩
প্রবাস সংবাদ
A A

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে কানাডার ক্যালগেরিতে “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে তিন দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের প্রথম দিনে ক্যালগেরি শহরের বিভিন্ন স্থানে মাতৃভাষার জন্য ভালোবাসা নামক কৃৎকলা প্রদর্শনী করা হয়েছে।

প্রবাস জীবনে হৃদয়ে বাংলাদেশ এবং মাতৃভাষাকে ধারণ করে মোশারেফ হোসেন মাসুদের পরিকল্পনায় প্রবাসী বাঙালিরা বিভিন্ন পোস্টার, প্লেকাড ও ব্যানার নিয়ে ক্যালগেরির সিটি হল, এল আর টি ষ্টেশন, ইউনিভার্সিটি অফ ক্যালগেরির ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে কৃৎকলা প্রদর্শন করে।

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী, সহ-সভাপতি শাহেদ হাসান, কাজী জুনায়েদ আহমেদ সুমন, ইকবাল রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসিফ হোসেন,মাইনুর রহমান, সেলিম আহমেদ, সঞ্জীব কর্মকার, রিপন তালুকদার, সাকিব হোসেন , মাহফুজুল হক, রকিন আশরাফ এবং রিফাত জুবায়ের।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি কয়েস চৌধুরী জানান, একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার। আমাদের নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনাকে ছড়িয়ে দিতে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের এই অহংকার জাগিয়ে রাখতেই আমাদের আজকের এই আয়োজন।

Reneta

চারুশিল্পী মোশারেফ হোসেন মাসুদ জানান, বহুসংস্কৃতির দেশ কানাডায় একুশের চেতনাকে ধারণ করে দেশীয় সংস্কৃতি ও মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজ আমরা কৃতকলা প্রদর্শন করেছি। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য বিভিন্ন দেশের ভাষা-ভাষী’র মধ্যে এবং আমাদের নতুন প্রজন্মের মধ্যে আমাদের অহংকারের ভাষাকে প্রজ্জ্বলিত করা এবং একুশের চেতনাকে তুলে ধরা।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে তিনদিন ব্যাপী একুশের অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন বিকাল তিনটায় শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিকাল পাঁচটায় ফেইস পেইন্টিং। সন্ধ্যা সাতটায় একুশের চেতনা এবং একুশের সঠিক ইতিহাস তুলে ধরতে বাংলাদেশ সেন্টারে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র রওশন জামিল, আনোয়ার হোসেন, রাজ্জাক এবং সুচন্দা অভিনীত “জীবন থেকে নেয়া”।

রাত ১২টা ১ মিনিটে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে প্রথম বারের মত একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের শহীদ বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এর আগে একুশের কবিতার সাথে নূত্য পরিবেশন করবে ক্যালগেরির স্বনামখ্যাত নৃত্যশিল্পী ও মুক্তবিহঙ্গ’ এর নাট্যকর্মী মৌ ইসলাম।

অনুষ্ঠান মালার তৃতীয় দিনে একুশে ফেব্রুয়ারি বিকালে পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী একুশের অনুষ্ঠানমালার সমাপ্ত হবে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসউদযাপনকানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT