বাংলাদেশ

সাবেক সিইসি ও নির্বাচন কমিশনারদের সাথে বৈঠকে ইসি

সাবেক সিইসি ও নির্বাচন কমিশনারদের সাথে বৈঠকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনের বৈঠকে সাবেক সিইসি ও নির্বাচন কমিশনাররা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী নির্বাচনকে সামনে রেখে সাবেক সিইসি ও নির্বাচন কমিশনারদের সাথে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কশিমনার কাজী হাবিবুল আউয়াল।

বুধবার সকাল ১১ টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা শুরু হয়েছে।

বৈঠকে সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ, কেএম নূরুল হুদা, কাজী রকিবউদ্দীন আহমদ, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, মো. শাহনেওয়াজ, সাবেক ইসি সচিব মোহাম্মদ সাদিক, মোহাম্মদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান অংশ নিয়েছেন।

গাইবান্ধা উপ নির্বাচন বন্ধের পর পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ে সাবেক সহকর্মীদের সঙ্গে মত বিনিময় করছেন প্রধান নির্বাচন কশিমনার কাজী হাবিবুল আউয়াল।

গাইবান্ধা উপনির্বাচনে নির্বাচন কমিশন যে উদাহরণ সৃষ্টি করেছে তা আগামীতে অব্যহত রাখতে আহ্বান জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, কমিশন যদি তাদের সাংবিধানিক ক্ষমতার পুরোটা ব্যবহার করে তবে ইভিএম এ গুরুত্ব না দিয়ে কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি লাগালেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

সিইসির সভাপতিত্বে এ বৈঠকে বর্তমান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও মো. আলমগীর উপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশনার আহসান হাবিব দেশের বাইরে আছেন।

বিষয়:নির্বাচন কমিশনার সিইসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…