আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংস্কার করতে গিয়ে ইসির স্বাধীনতা যেন খর্ব না হয়, সে বিষয়ে ইসির সাথে ইইউ রাষ্ট্রদূত একমত হয়েছেন বলে জানান সিইসি। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত।







