চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিগ বর্জন করা ক্লাবগুলোর বিরুদ্ধে কঠোর হচ্ছে বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি কর্মকর্তাদের সভা ও আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড সভায় বিসিবি পরিচালকরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে ঢাকার ক্লাবগুলোর সঙ্গে দ্বন্দ্বের শুরু বিসিবির। চলমান বোর্ডের অধীনে লিগ বর্জনের কথা জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছে ঢাকার বিভিন্ন লিগের ৪৮টি ক্লাব। এবার লিগ বর্জন করতে চাওয়া ক্লাবগুলোর উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিসিবি।

বিসিবি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আয়োজিত সব টুর্নামেন্টে অংশগ্রহণ না করা ও প্রত্যাহার সংক্রান্ত একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে। আসন্ন ঢাকা প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ থেকেই কার্যকর হবে নতুন এই নিয়ম।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। সেখানে বলা হয়েছে, এ ধারার আওতায় কোনো দল লিগে অংশগ্রহণ না করলে বা মাঝপথে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে দলটিকে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে এবং অবনমনের মুখোমুখি হতে হবে।

Banglabid

যা বলেছে বিসিবি
১) কোনো দল সম্পূর্ণভাবে বা আংশিকভাবে লিগে অংশগ্রহণে ব্যর্থ হলে, কিংবা লিগ শুরু হওয়ার পর প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে, সংশ্লিষ্ট দলটি অবিলম্বে অযোগ্য ঘোষণা ও রেলিগেশনের মুখোমুখি হবে। সেই মৌসুমে দলটির পুনরায় অংশগ্রহণের কোনো অধিকার থাকবে না।
২) অযোগ্য ঘোষণার বা প্রত্যাহারের আগে যদি দলটি এক বা একাধিক ম্যাচে অংশ নিয়ে থাকে, তবে সেই সব ম্যাচের পূর্ণ পয়েন্ট প্রতিপক্ষ দলকে প্রদান করা হবে—মূল ফলাফল যাই হোক না কেন।
৩) দলটি অযোগ্য ঘোষিত হওয়ার পর যেসব দল তাদের বিপক্ষে খেলার সূচিতে ছিল, সেই সব দল স্বয়ংক্রিয়ভাবে ঐ ম্যাচের পূর্ণ পয়েন্ট পাবে।
৪) লিগ শুরুর আগে যেসব দল আনুষ্ঠানিকভাবে খেলা থেকে নাম প্রত্যাহার করবে, তাদের ক্ষেত্রে এ ধারা প্রযোজ্য নয়।
৫) কোনো মৌসুমে যদি দুটি বা তার বেশি দল অংশগ্রহণ না করা বা প্রত্যাহারের কারণে অবনমিত হয়, তবে ঐ মৌসুমে ‘রেলিগেশন লিগ’ অনুষ্ঠিত হবে না।
৬) ২০২৬-২৭ মৌসুমে কত দল উন্নীত হবে, তা নির্ধারণ করবে সিসিডিএম ২০২৫-২৬ মৌসুমে এই ধারার আওতায় কত দল অবনমিত হয়েছে তার ভিত্তিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকার ক্লাববিসিবিলিড স্পোর্টসসিসিডিএম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভুল উপস্থাপন বিষয়ে সরকারের বিবৃতি

পরবর্তী

কিশোরগঞ্জের চার আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুই আসনে নাম অপেক্ষমাণ

পরবর্তী
প্রভাবশালী রাজনীতিবিদের পোর্ট্রেট, চোখে চশমা, কালো স্যুটে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের চার আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুই আসনে নাম অপেক্ষমাণ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে ঢাবি শিক্ষিকার মামলা

সর্বশেষ

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT