অপরাধ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় মামলা

জামায়াতের আমির শাহবাগে আসর বসিয়ে ২০১৩ সালে বিশৃঙ্খলা করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের আমির এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে microphones ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (x) একাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আলমসহ ১২ জনের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেছে জামায়াতে ইসলামী।

ওই মামলায় ছরওয়ার আলমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ডিবিপ্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে ছরওয়ার আলমের সংশ্লিষ্টতা পাওয়া যেতে পারে, এমন তথ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ওই মামলায় তাকে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হবে জানান ডিবিপ্রধান।

বিষয়:জামায়াত আমির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…