চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেস্টুরেন্টে ঢুকে মারধর-চাঁদা দাবির অভিযোগে মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৪
অন্যান্য, ঢাকা
A A

রাজধানীর পল্টনে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পুরানা পল্টন সুপার মার্কেটের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৭ ডিসেম্বর আদালতে সিআর মামলা করেন একই মার্কেটের ধানসিড়ি-২ রেস্টুরেন্টের ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক। আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, পুরানা পল্টনের ৭১ নম্বর হোল্ডিংস্থ পল্টন সুপার মার্কেটের একটি চলাচলের রাস্তাকে কেন্দ্র করে এই চাঁদা দাবি করা হয়। একই মার্কেটে রেস্টুরেন্ট ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ও হোমিও ওষুধ বিক্রেতা ইউসুফ আলী মিলেমিশে রাস্তাটি ব্যবহার করতেন। হঠাৎ করে ইউসুফ আলী রেস্টুরেন্টের ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিককে রাস্তাটি ব্যবহারে নিষেধ করেন। আবু বক্কর সিদ্দিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করতে চাইলে ইউসুফ আলীর মেনে নেননি। উল্টো ইউসুফ আলী তার দোকান মালিককে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টের ব্যবসায়ীকে শাসিয়ে আসেন এবং রাস্তা ব্যবহার না করার হুমকি দেন।

পরে গত ১৬ নভেম্বর বিকেলে আবু বক্করকে রাস্তাটি ব্যবহারে বাধা দেন এবং দোকান ছেড়ে দিতে বলেন ইউসুফ আলী। ওই ঘটনার তিনদিন পর ইউসুফ আলী ৩৫ থেকে ৪০ জন লোক নিয়ে ধানসিড়ি রেস্টুরেন্ট ভাঙচুর চালান ও প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মারধর করেন। এছাড়া ১০ লাখ টাকা চাঁদা না দিলে আর ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেন।

মামলার আসামিরা হলেন— ইউসুফ আলী, ইফতেখার করিব, নাসিম (মার্কেট মালিক) , সাব্বির, আব্দুর রহিম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-মাওয়া সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

এপ্রিল ২১, ২০২৬
ছবি: নটর ডেম ম্যাথ ক্লাবের প্রতিনিধি ও চ্যানেল আই নিউজের চীফ নিউজ এডিটর মীর মাসরুর জামান

নটর ডেম ম্যাথ ফেস্টিভালে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হলো চ্যানেল আই

এপ্রিল ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংসদ সদস্য হিসেবে মনোনয়ন ফাহমিদার দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততারই ধারাবাহিকতা’

এপ্রিল ২১, ২০২৬

বিশ্বব্যাপী খাদ্যসংকট ক্রমেই বাড়ছে: ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT