রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে সোবহান নিয়াজ তুষার ও হৃদয় মিয়াজিসহ ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার মোটিভ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে নিহতের পরিবার।







