আদালত

সাবেক গভর্নর ও সালমান এফ রহমানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

সাবেক গভর্নর ও সালমান এফ রহমানের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক গভর্নর ও সালমান এফ রহমানের ছবি, যারা মামলার আসামি হিসেবে চিহ্নিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বল প্রয়োগ করে চাকরি থেকে পদত্যাগ করানো, প্রতারণা ও মানহানির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) এর সাবেক ও বর্তমান ১০ কর্মকর্তা এবং সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১২ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফরমানুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাবেক ও বর্তমান ১০ কর্মকর্তা এবং সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টাসহ ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী ফরমানুল ইসলাম বলেন, বিচারক জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়টি তদন্ত করে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বিষয়:পিবিআই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার মামলা সালমান এফ রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…