চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৮:৩৪ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
শেখ হাসিনা ও অন্যজনের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৯ জনের নামে মামলা হয়েছে দিনাজপুরে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় এই মামলাটি দায়ের করেন দিনাজপুর শহরের রাজবাটী এলাকার এবিএম সিদ্দিকের ছেলে ফাহিম ফয়সাল।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন মামলার বিষয়টি শনিবার বিকেলে নিশ্চিত করেছেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান উপজেলা ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক ও ৪ নম্বর শেখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শহর আওয়ামী লীগের সহ সভাপতি শেখ মো. শাহ আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ ইকবাল কলিন্স, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের চেয়ারম্যান জর্জিস সোহেল, ৫ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকসেদ আলী রানা, ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল, দিনাজপুর পৌরসভার সাবেক কমিশনার নওশাদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপূর্ব, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন, জেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ সুমনসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

Banglabid

মামলায় উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় দিনাজপুর সদর হাসপাতালের সামনে আন্দোলনরতদের ওপরে বন্দুকসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। এসময় আসামি শাহ আলম, নওশাদ ইকবাল কলিংস, রমজান, সালেকীন রানা, আব্দুল্লাহ আল আমিন সৌরভ, জিল্লুরসহ তাদের হাতে থাকা পিস্তল-বন্দুক থেকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়।

এতে মামলার বাদী ফাহিম ফয়সালের মুখমণ্ডল, বুক, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনমামলাশেখ হাসিনাহুইপ ইকবালুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT