বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকারেই সবকিছুর সমাধান নয়: সুলতানা কামাল

সুলতানা কামাল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুলতানা কামাল একটি সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার সংস্কৃতি বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন: তত্ত্বাবধায়ক সরকারেই যে সবকিছুর সমাধান, তা নয়।

সাতক্ষীরায় ‘মানবাধিকার পরিস্থিতি ও করণীয়’ বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ এবং অন্যরা।

 

বিষয়:তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন নির্বাচন কমিশন সুলতানা কামাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…