চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন উর্বশী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত টেলিভিশন অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়া। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ের কাছে মিরা রোডে একটি ফিল্ম স্টুডিয়োতে শুটের কাজে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেত্রী। তবে আপাতত সুস্থ আছেন উর্বশী।

জানা গেছে, মুম্বাইয়ের কাছে মিরা রোডে কাশিমিরা অঞ্চলে একটি স্কুল বাস পিছন থেকে এসে ধাক্কা মারে উর্বশীর গাড়িতে। স্কুল বাসে সেই সময় কয়েকজন বাচ্চাও ছিল বলে খবর। তবে স্কুল বাসে থাকা বাচ্চাদের আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে এখন পর্যন্ত স্কুল বাস চালকের বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ দায়ের করেননি অভিনেত্রী। নিছকই দুর্ঘটনা, এই যুক্তিতে অভিযোগ দায়ের করতে চাননি উর্বশী। তবে অভিনেত্রীর গাড়িচালকের জবানবন্দি নথিভুক্ত করেছে কাশিমিরা থানার পুলিশ।

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ উর্বশী ঢোলাকিয়া। ‘কসৌটি জিন্দেগি কি’ মেগা সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তারপরেও কাজ করেছেন একাধিক হিন্দি ধারাবাহিকে। একতা কাপুরের ‘নাগিন ৬’-এ অভিনয় করার পর সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়া। পরিচালক তরুণ চোপড়ার ‘অবৈধ’ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

সূত্র: বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাড়ি দূর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT